মাইলস্টোনে প্ল্যান্ট ফর প্ল্যানেট
গাছ লাগানো উৎসবে মাতলো ছাত্রীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৯ ২৭ অক্টোবর ২০১৯
নগরে পরিবেশ রক্ষা এবং সবুজায়ন নিয়ে কাজ করা সংগঠন - গ্রিন সেভার্স ও সেইলর ৪৪ তম Sailor Green Savers Plant for Planet অনুষ্ঠান আয়োজন করলো ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে।
রোববার সকালে তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে অংশ নেন এই প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ।
আনন্দঘন পরিবেশে ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ও অংশিদারিত্বে গড়ে দেয়া হলো একটি নান্দনিক বিদ্যালয় বাগান।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরন।
আলোচনায় অংশ নেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের (স্থায়ী ক্যাম্পাস, দিয়াবাড়ি) অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, লাইফটিভি সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হক, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় ডেপুটি কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ডঃ ইয়াসমিন আহমেদ, আঞ্চলিক কমিশনার (রাজধানী অঞ্চল) রওশন আরা বেগম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দায়িত্বপ্রাপ্ত গাইড গাইডার ও রেঞ্জার গাইডার মিসেস নুরুন নাহার, গাইড সদস্য (তেজগাঁও জিলা) মাহমুদা আপন।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গ্রিন সেভার্স প্রতিষ্ঠাতা সভাপতি আহসান রনি।
অনুষ্ঠানে সেইলর তাদের ফ্যাক্টরির খালি ড্রামগুলো গাছ লাগানোর জন্য স্কুলের বাচ্চাদের উপহার দেয়। প্রথমে গাছ লাগানোর ড্রামগুলোকে ক্যানভাস বানিয়ে শিক্ষার্থীরা তুলির আঁচড়ে ড্রামের গায়ে ফুটিয়ে তোলে প্রকৃতির আলপনা। পরবর্তীতে আলপনা আঁকা ড্রামগুলোতে শিক্ষার্থীরা নিজ হাতে গাছ লাগিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে তোলে নান্দনিক বাগান। প্রতিটি ড্রামের গায়ে লেখা হয় শিক্ষার্থীদের নাম, শ্রেণী এবং ক্লাস রোল। যাতে গাছটির প্রতি তার এক ধরনের অংশিদারিত্ব তৈরি হয়। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজ নিজ গাছগুলো যত্ন ও পরিচর্যা করতেও উৎসাহী হয়ে ওঠে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসব পরিবেশে বৃক্ষ রোপণ ও এর পরিচর্যা সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি ও নিয়মকানুন হাতে কলমে শেখানো হয়। এছাড়াও বিদ্যালয়ে বাগানটি করে দেয়ার পর তা রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেয় সেইলর ও গ্রিন সেভার্স। পরবর্তীতে আরো নতুন চারা প্রদান, সিজনাল চারা পরিবর্তনসহ গাছের রোগবালাই দমনে প্রতি মাসেই ফ্রি বাগানসেবা প্রদান করে এই দুই প্রতিষ্ঠান।
২০১৪ সাল থেকে চলমান এই আয়োজনটি এর আগে ঢাকার আরো ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিদ্যালয়গুলোতে প্রায় ২৩৯০ টি গাছের চারা রোপন করা হয়েছে। পাশাপাশি ২২০০০ শিক্ষার্থী ও ১৫০০ শিক্ষক, স্কুল স্টাফ এবং অভিভাবকদের সম্পৃক্ত করা হয়েছে মহতী এ কার্যক্রমে।
কোমলমতি শিক্ষার্থীদের সবুজমনস্ক করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিশুদের পরিবেশসম্মত আচরণগুলোর সাথে অভ্যস্ত করে তোলা, পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা, পরিবেশসম্মত কাজে তাদের অংশগ্রহণ ও অংশিদারিত্ব বাড়ানো এবং প্রতিনিধিত্ব তৈরির লক্ষে গেল চার বছর ধরে ঢাকার স্বনামধন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে পরিবেশবাদী সংগঠন - গ্রিন সেভার্স ও জনপ্রিয় পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড - সেইলর।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

