ঢাকা, ২১ মার্চ শনিবার, ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২
good-food
১০২০

গোপনে হজ পালন করেন যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২১ ২৫ ডিসেম্বর ২০১৮  

ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় আচার হজ পালন। প্রতিবছর সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান মক্কায় হজ পালন করেন

আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীরাও নিজেদের মুসলিম হিসেবে দাবি করে। তবে পণ্ডিতরা তাদের মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে তারা হজ পালন করতে পারেন না।

'আহমদিয়া মুসলিম' সম্প্রদায়ের অনুসারীদের সৌদি আরবে প্রবেশও নিষিদ্ধ। তাদের কেউ সেখানে গেলে আটক বা দেশে ফেরত পাঠানো হতে পারে। তবু তাদের হজ পালন থেকে বিরত রাখা যায়নি। 

গোপনে সৌদি আরব গিয়ে হজ পালন করেন এ সম্প্রদায়ের লোকজন। এমন একজনের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা

তিনি বলেন, অনেক ঝুঁকি ছিল। কিন্তু যখন আপনি যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য; তখন সৃষ্টিকর্তার সহায়তা পাবেন। কারণ তিনি জানেন, আমি একজন মুসলিম। তাই তার সমর্থন আমি পাব