ঘুরে আসুন ছোট সোনামসজিদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৯ ২৮ জানুয়ারি ২০১৯
কাজের চাপে নাকাল হয়ে অনেকেই ছুটে যেতে চান শহর থেকে দূর-দূরান্তে। ক্লান্তি কাটাতে, পরিশ্রান্ত মনটা সতেজ করতে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা সবুজ-শ্যামলে ঘেরা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থান ছোট সোনামসজিদ। স্থাপত্যশিল্পটি নিমিষেই আপনার চোখ জুড়িয়ে দেবে। এক ঢিলে দুই পাখিও মেরে আসতে পারেন। দেখে আসতে পারেন নয়নাভিরাম স্থাপনাটির নিকটবর্তী তোহাখানা, দারসবাড়ি মসজিদ, মাদ্রাসা ও ষাঁড় বুরুজ।
দৃষ্টি জুড়ানো প্রকৃতির সঙ্গে ইতিহাসের অনন্য কীর্তি যাদের আকর্ষণ করে, তাদের জন্য ছোট সোনামসজিদ ঘুরে দেখা গুরুত্বপূর্ণ। নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে সীমান্তবর্তী এ অঞ্চল বাংলার প্রাচীন জনপদ গৌড়ের অন্তর্ভুক্ত ছিল। সেন বংশের রাজাদের খনন করা দীঘি আর সুলতানি আমলের মুসলিম শাসকদের স্থাপিত মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা অঞ্চলটিকে দিয়েছে ঐতিহাসিক সমৃদ্ধি।
সেসঙ্গে ব্রিটিশ আমলে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ইতিহাসের পুনর্পাঠ হিসেবে দেখা যাবে। দূর অতীতে স্থানটি আলোকিত এবং ঐতিহ্যে লালিত ধনজনে পূর্ণ ও সমৃদ্ধশালী ছিল। ঢাকা থেকে ৩১৭ কিলোমিটার এবং বিভাগীয় শহর রাজশাহী থেকে দূরত্ব মাত্র ৮২ কিলোমিটার।
ছোট সোনামসজিদ
জেলাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাচীন ও মধ্যযুগীয় নানা পুরাকীর্তির নিদর্শনের মধ্যে গুরুত্বপূর্ণ গৌড়ের ঐতিহাসিক ছোট সোনামসজিদ। মুসলিম স্থাপত্যশিল্পের এক অপূর্ব নিদর্শন। মসজিদের চারকোণে চারটি অষ্টকোনাকৃতির মিনার বা টারেট। ওপরে ১২টি অর্ধগোলাকৃতির ও তিনটি চৌচালা আকৃতির মোট ১৫টি গম্বুজ আছে। গম্বুজগুলোতে একসময় সোনার পিণ্ড ছিল বলে মসজিদের নামকরণ করা হয়েছে সোনামসজিদ। এমন জনশ্রুতি রয়েছে। স্থাপত্যকলা ও শৈল্পিক সৌন্দর্যের বিচারে এ মসজিদ গৌড়ের রত্ন বলে উল্লেখ করেন ঐতিহাসিকরা। মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালী মুহাম্মাদ কর্তৃক ১৪৯৩ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। মসজিদের পাশেই শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি।
তোহাখানা
ঐতিহাসিক ছোট সোনামসজিদের অদূরেই অবস্থিত তোহাখানা। ১৬৫৫ সালে শাহ সুজা এটি নির্মাণ করেন। কথিত আছে, তাপনিয়ন্ত্রিত ইমারত হিসেবে এটি নির্মাণ করা হয়। এর পাশেই রয়েছে মোঘল আমলের মসজিদ ও হজরত শাহনেয়ামতুল্লাহর মাজার।
চামচিকা মসজিদ ও স্থলবন্দর
ছোট সোনামসজিদের অদূরেই আছে চামচিকা মসজিদ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ। ঢুঁ মেরে আসতে পারেন সেখানেও। আমের জন্য বিখ্যাত এ অঞ্চল। তাই আমের মৌসুমে বাগানগুলো দর্শনার্থীদের আকর্ষণে বাড়তি মাত্রা যুক্ত করে। ছায়া-সুনিবিড় বাগানে ঘোরাঘুরির পাশাপাশি নির্ভেজাল পুষ্টিসমৃদ্ধ আমের স্বাদ নিতে কে না চায়।
যেভাবে যাবেন
ঢাকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম সড়কপথ। সময় লাগবে ৮ থেকে ১০ ঘণ্টা। জেলা শহর থেকে ৪০ কিলোমিটারের মধ্যেই ছোট সোনামসজিদ। প্রতিটি স্থাপনার দূরত্ব খুব সামান্য। ঢাকা থেকে সরাসরি শিবগঞ্জ বাস যায়। হানিফ, শ্যামলী, ন্যাশনাল ট্রাভেলস, দেশ পরিবহনসহ অনেক কোম্পানির বাস চলে। ভাড়া পড়বে ৭০০ থেকে ১০০০ টাকা। অন্যান্য বাহন-ও আছে। এছাড়া ঢাকা থেকে ট্রেনযোগে যেতে পারেন রাজশাহী। সেখান থেকে সরাসরি সোনামসজিদ।
থাকার ব্যবস্থা
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর ও শিবগঞ্জ উপজেলা শহরে থাকার জন্য রয়েছে স্বল্প খরচে বেশ কয়েকটি হোটেলের ব্যবস্থা। নাহিদ, আলহেরা, স্বপ্নপুরীসহ এসব হোটেলের সিঙ্গেল অথবা ডাবল বেডের ভাড়া পড়বে ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যেই। এসি, ননএসি দুটোই মিলবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

