ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৬৬

চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ১৯ মার্চ ২০২৬  

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ হচ্ছে সেখানে। সে হিসেবে আগামীকাল শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের পরদিন সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।