জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৮ ৩ জুলাই ২০২৬
উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বড় ধরনের বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি এই পূর্বাভাস দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, “জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ সময়ে দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে প্রচুর বৃষ্টিপাত হয়, যা বড় ধরনের বন্যার সৃষ্টি করে।”
তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের এই সময়েই দেশে ভয়াবহ বন্যাগুলো সংঘটিত হয়েছে। ১৯৮৮ সালের আগস্ট-সেপ্টেম্বরের বন্যায় দেশের প্রায় ৮২ হাজার বর্গকিলোমিটার প্লাবিত হয়েছিল। একইভাবে ১৯৯৮ সালের বন্যায় জুলাই ও আগস্টজুড়ে প্রায় দুই মাসেরও বেশি সময় দেশের ৩ কোটি মানুষ পানিবন্দি ছিলেন। বিশেষজ্ঞদের মতে, যখন ব্রহ্মপুত্র ও মেঘনা এই দুই বৃহৎ নদী অববাহিকায় একই সময়ে পানি বৃদ্ধি পায়, তখনই বন্যার ঝুঁকি চরম আকার ধারণ করে, যেমনটি ঘটেছিল ২০০৪ সালে। এ ছাড়া ২০২২ এবং ২০২৪ সালের বন্যায় সম্মিলিতভাবে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া উজানের বৃষ্টির ক্রমবর্ধমান ঝুঁকিরই বহিঃপ্রকাশ।
সারদার উদয় রায়হান জানান, বর্তমানে এফএফডব্লিউসি অভ্যন্তরীণ নদীগুলোর জন্য ১০ থেকে ১৫ দিন আগে এবং উপকূলীয় অঞ্চলের জন্য তিন দিন আগে বন্যার পূর্বাভাস দিতে সক্ষম। বর্তমানে ব্রহ্মপুত্র নদের অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত থাকলেও আগামী ৫-৬ দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। অন্যদিকে, উজানে ভারী বৃষ্টি না হওয়ায় মেঘনা অববাহিকার পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। তবে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে।
এফএফডব্লিউসির বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, আগামী ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে থাকলেও তা বিপৎসীমার নিচেই থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ার ফলে আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল সতর্কসীমায় থাকতে পারে। বর্তমানে নীলফামারীর ডালিয়া, লালমনিরহাটের তারাপুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের মারকুলি এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে নদীগুলোর পানি সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগাম প্রস্তুতি ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


