‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৫ ২৯ জুন ২০২৬
প্রেক্ষাগৃহে চলছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। তারকাখচিত এই ছবির আতিশয্য নিয়ে আলোচনা তুঙ্গে। ছবিটি কত টাকায় তৈরি হয়েছে, তারকাদের পারিশ্রমিকই বা কত, এমন নানা প্রশ্ন উঠে আসছে। ছবির পরিচালক আহমেদ খান সম্প্রতি শুটিংয়ের নেপথ্যের একাধিক তথ্য প্রকাশ করেছেন।
পরিচালক জানিয়েছেন, ছবিতে মোট ৩৪ জন অভিনেতা কাজ করেছেন। ৩৪ জনের মধ্যে প্রায় ৩০ জনই জনপ্রিয় মুখ। এত বড় তারকাখচিত ছবিকে একসঙ্গে সামলানোই ছিল অন্যতম কাজ, জানান আহমেদ। শুধু অভিনেতারাই নন, প্রতিদিন শুটিং সেটে থাকত প্রায় ৫০টি ভ্যানিটি ভ্যান। অভিনেতা ও কলাকুশলীদের সকলের যাতায়াতের জন্য প্রতিদিন সেটে আসত প্রায় ২০০ থেকে ২৫০টি গাড়ি। বিপুল খরচ ও দায়িত্ব — সবদিকই খেয়াল রাখতে হত বলে জানান পরিচালক।
সব মিলিয়ে ব্যস্ত শুটিংয়ের দিনগুলিতে উপস্থিত থাকতেন প্রায় ৭০০ থেকে ৯০০ জন। এর মধ্যে ছিলেন মূল কলাকুশলীরা, স্টান্ট টিমের কুশলীরা, জুনিয়র আর্টিস্ট, নৃত্যশিল্পী এবং অন্য কর্মীরা। এই বিপুল আয়োজন সামলাতে তিনি নিজের অফিসে সব অভিনেতার ছবি দিয়ে একটি বড় বোর্ড লাগিয়ে রেখেছিলেন। কোন দিনে কোন শিল্পীর শুটিং রয়েছে, কার সময়সূচি কী, সবকিছু নজরে রাখতেই এই বিশেষ ব্যবস্থা করেছিলেন পরিচালক।
ছবিতে অক্ষয় কুমারের পারিশ্রমিক নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই ছবির জন্য তিনি নাকি ১.৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে ঝলক প্রকাশের অনুষ্ঠানে সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। অভিনেতা আরও জানান, এই ছবি তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
অন্য অভিনেতাদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন উঠেছে। সুনীল শেঠি নাকি এই ছবির জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যেখানে ৯০ এর দশকের আর এক তারকা রাভিনা ট্যান্ডন নাকি নিয়েছেন ২ কোটি টাকা। জ্যাকুলিন ফার্নান্দেজ ও দিশা পাটানী ২.৫ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে রয়েছেন লারা দত্তও, তিনি পেয়েছেন ২ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরশদ ওয়ারসী ও পরেশ রাওয়াল। দু’জনেই ২ কোটি টাকা করে পেয়েছেন বলে শোনা যাচ্ছে। এঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজপাল যাদব, জনি লিভার, তুষার কাপুর, শ্রেয়াস তলপড়ে, আফতাব শিবদাসানি, পুনীত ইস্সর, কৃষ্ণ অভিষেক-সহ আরও অনেকে। ছবিটি মোট ২৫০ থেকে ৩০০ কোটি টাকায় তৈরি হয়েছে, এমন খবর ছড়িয়েছে। ছবি মুক্তির পরে প্রথম সপ্তাহান্তে বক্সঅফিসে এই ছবি সারা বিশ্বে ৫৯ কোটি টাকার ব্যবসা করেছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
















