ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২২ ২৮ জুন ২০২৬
গত বছরের জানুয়ারি মাসে মুম্বইয়ের বান্দ্রার বাসভবনে সেই ভয়াবহ রাত। চুরির চেষ্টার সময় অনুপ্রবেশকারীর ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলিউড সুপারস্টার সইফ আলি খানকে। নিজের সন্তানদের বাঁচাতে গিয়ে কী ভাবে তিনি দুষ্কৃতীদের মুখোমুখি হয়েছিলেন, সে কথা বিভিন্ন সময় তিনি নিজেই জানিয়েছেন। তবে সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে সেই রাতের হাড়হিম করা অভিজ্ঞতা ফের শেয়ার করলেন ‘ছোটে নবাব’।
সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি হাতড়ে সইফ জানান, বাথরুমের জানলা ভেঙে মধ্যরাতে চোর তাঁর ঘরে ঢুকেছিল। তিনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকাই তাঁদের পরিচারিকা ঘরে এসে হিন্দিতে বলেন, ‘জেহ বাবার ঘরে কেউ ঢুকেছে, তার হাতে ছুরি আছে, সে টাকা চাইছে।’ এই কথা শুনে আর স্থির থাকতে পারেননি শর্মিলা-পুত্র। তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন।
অভিনেতার কথায়, ‘আমি আধো ঘুমে ছেলের ঘরে ছুটে যাই। দেখি একটা লোক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যেই ছোট ছেলে এবং পরিচারিকাকে সামান্য জখম করেছে। হয়তো আমি যদি ঘরের আলোটা জ্বেলে শান্তভাবে কথা বলতাম, তবে ওকে বোঝানো যেত। কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় কী যে চেপে বসল! আমি সোজাসুজি ওর উপর ঝাঁপিয়ে পড়ি। ও তখন পাগলের মতো ছুরি চালাতে শুরু করে। চারিদিকে শুধু রক্ত আর কাটা দাগ। চেহারায় লোকটা বিশাল ছিল না। কিন্তু ঘুমের ঘোরে ওই ধারালো ছুরি সামলানো মুখের কথা নয়। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়।’
সইফ জানান, সেই রাতে তাঁর নেপালি পরিচারিকা দেবদূতের মতো এসে ওঁর প্রাণ বাঁচান। সে এসে চোরটাকে চ্যাংদোলা করে ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দেয়। এরপর অভিনেতার ঘরের দেওয়ালে সাজানো তলোয়ার পেড়ে তা দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করেন এবং চোরটিকে একটি ঘরে লক করে দিয়ে যে ভাবে চোর ঢুকেছিল, সেই বাথরুমের জানলা দিয়েই বাইরে বেরিয়ে আসেন। সইফ খেয়াল করেন, ওর পরনের কুর্তা-পাজামা তখন রক্তে ভেসে যাচ্ছে।
মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, ‘একটা সময় আমি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি হয়তো মরেই যাব। তখন শরীরে এত অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হচ্ছিল যে অদ্ভুত এক শান্তি লাগছিল। মনে হচ্ছিল, আমি একটা দারুণ জীবন বেঁচেছি। শুধু মরার আগে বাচ্চাদের হাতটা ধরে একবার বিদায় জানাতে চেয়েছিলাম। তার পরেই আমার চেতনা ফেরে এবং মন বলে ওঠে, এখনও যাওয়ার সময় হয়নি।’
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















