সালাহকে নিয়ে দুঃসংবাদ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০১ ৩ জুলাই ২০২৬
৯২ বছর পর ফুটবল বিশ্বকাপের নকআউটে জায়গা পেল মিশর। শেষ ষোলেতে পা দেওয়ার লক্ষ্যে এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে মিশরের দুশ্চিন্তার কারণ মোহাম্মদ সালাহ। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা এই তারকাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলানো যাবে কি না, তা নিয়ে চূড়ান্ত তথ্য দিতে পারেননি দেশটির কোচ হোসাম হাসান।
গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে সালাহর। ৫৭তম মিনিটে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সেই থেকেই নকআউট পর্বে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ডালাসে বাংলাদেশ সময় রাত ১২টায় বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। তাতে প্রশ্ন ওঠে, মাঠে নামতে পারবেন তো মোহাম্মদ সালাহ?
এ প্রসঙ্গে কোচ হোসাম হাসান বলেন, ‘সালাহ দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং মাঠে নামার জন্য উদগ্রীব। সে পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত; এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কোনো ঝুঁকি নেব না। আমরা আশা করছি সে খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়।’
এদিকে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে সালাহকে হাসিমুখে অনুশীলন করতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘দ্য কিং ইজ ব্যাক।’ তাতে সালাহকে মাঠে দেখতে ভক্তরা একটু আশা করতেই পারে। তবে খেলার জন্য সালাহ কতটা প্রস্তুত, তা ম্যাচে নামার আগে সিদ্ধান্ত নেবেন কোচ হোসাম।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন সালাহ। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ গোলটি আসে তার পা থেকেই। এরপরই ৯২ বছর পর ফুটবল বিশ্বকাপের নকআউটে খেলার সুযোগ পায় দলটি। এবার নকআউটের ম্যাচ জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় মিশর।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















