ঢাকা, ২২ আগস্ট শনিবার, ২০২৬ || ৬ ভাদ্র ১৪৩৩
good-food
৮৮

খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১১ ৩০ জুন ২০২৬  

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান সফরে যাবেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের আমন্ত্রণে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মঙ্গলবার দেশকাল নিউজকে জানায়, খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য গালিবাফ জাতীয় সংসদের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

ইরান সরকার প্রয়াত নেতার স্মরণে কয়েক দিনব্যাপী শোক ও শেষকৃত্যের কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম জানাজা ৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কুমে দ্বিতীয় জানাজা হবে। সর্বশেষ ৯ জুলাই আরেকটি জানাজা শেষে খামেনিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দাফন করা হবে।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

মৃত্যুর আগে খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময়ে তিনি দেশটির অন্যতম দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর