ধূমপান ছাড়ার কার্যকরী ৮ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৬ ৯ সেপ্টেম্বর ২০১৯
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপাত বাক্যটি সবার জানা। কিন্তু জানার পরও তা করে থাকেন অনেকে। ধূমপানের ফলে ক্যান্সার, হৃদরোগের আশঙ্কাসহ নানা জটিল রোগের ঝুঁকি থাকে। তবুও মানুষ তা ত্যাগ করতে ব্যর্থ হন।
ধূমপানের ক্ষতিকর দিকগুলো জানার পরও অনেকে তা চালিয়ে যাচ্ছেন। আবার অনেকে চেষ্টা করেও ছাড়তে পারছেন না। তবে নিরাশ হওয়ার কিছু নেই। ৮ উপায়ে পরিহার করুন ধূমপান।
১. ধূমপান ছাড়ার জন্য প্রথমে দরকার ইচ্ছাশক্তি। আপনার ইচ্ছাশক্তি যত প্রবল হবে তত তাড়াতাড়ি আপনি ধূমপান ছাড়তে সক্ষম হবেন।
২. অনেকেই সিগারেট ছাড়ার কথা ভেবে পকেটে তা রাখেন না। ভাবেন, পকেটে থাকলেই খেতে ইচ্ছে করবে। তারা বুঝেন না, সঙ্গে না থাকলে ধূমপান করার ইচ্ছে আরও বেশি হয়। পকেটে সিগারেট না রাখলে দেখা যাবে, আপনি অন্যের কাছ থেকে তা চেয়ে খাচ্ছেন। তাই সিগারেট ও ম্যাচ পকেটেই রাখুন।
৩. শুধু খেয়াল রাখুন, কখন আপনি সিগারেট ধরান। ধূমপানের ইচ্ছা একেকজনের একেক সময়ে জাগে। কেউ টেলিফোনে আলাপ করতে করতে, কেউ আলোচনার শুরুতে, কেউ টিভি দেখার সময়, কেউ খাবারের পর, কেউ বা চায়ের কাপে চুমুক দিতে দিতে সিগারেট ধরান। এ সময়গুলোতে অনেকটা নিজের অজান্তেই তা ধরিয়ে ফেলেন অনেকে। যদি ধরিয়েই ফেলেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি এখন সত্যি সত্যি সিগারেট খেতে চান কি না?
৪. যদি সত্যি সত্যিই সিগারেট খাওয়ার ইচ্ছা হয়, তা হলে অন্যসব কাজ বাদ দিয়ে আরাম করে বসুন। চুপচাপ বসে তা খান। মনোযোগ দিয়ে সিগারেট খান। ব্যঘাত ঘটলে সেভাবে চিন্তা করুন।
৫. সিগারেট খাওয়ার সময় শরীরের প্রতি মনোযোগ দিন। চোখ বন্ধ করে তাতে টান দিয়ে অবলোকন করুন ধোঁয়া নাক দিয়ে যাচ্ছে। যেতে যেতে তা গোখরা সাপের আকার ধারণ করছে। ফুসফুসে গিয়ে ফণা তুলে ছোবল মারছে। আর ঢেলে দিচ্ছে নিকোটিন নামের বিষ। একটা বিষাক্ত সাপ ছোবল মারলে আপনার দেহ-মনে যে অনুভূতি সৃষ্টি হতো ক্ষণিকের জন্য তা করুন। স্বতঃস্ফূর্তভাবে অনুভূতি না এলে অভিনয় করুন। (মনে করুন, মঞ্চে নাটক করছেন। নাটকে আপনাকে অভিনয় করতে হচ্ছে সাপে আক্রান্ত পথিকের ভূমিকায়। সত্যি সত্যি সাপ ছোবল মারলে আপনার যে মনোদৈহিক প্রতিক্রিয়া হতো, তাই করুন।) মনের চোখে আপনার নাক মুখ গলা হৃৎপিণ্ড পাকস্থলীর প্রতিক্রিয়া অবলোকন করুন। খারাপ হলে চিন্তা করুন।
৬. পুনরায় সিগারেটে টান দিন। অবলোকন করুন, আরেকটা গোখরা সাপ ফুসফুসের দিকে যাচ্ছে। পূর্বের প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন। আবারো খারাপ হলে চিন্তা করুন।
৭. এ পদ্ধতিতে পুরো সিগারেট শেষ করুন। এই পুরো প্রক্রিয়ায় আপনার যে অনুভূতি হলো তা একটি কাগজ বা ডায়েরিতে লিখে রাখুন। ঠিক তা ভেবে চিন্তা করুন।
৮. সব কিছু বাদ দিয়ে শুধু মনে রাখুন, অন্যের সামনে বা অন্য কোনো কাজ করতে করতে সিগারেট খাবেন না। যখন খেতে ইচ্ছে করবে, অন্য সবকিছু বাদ দিয়ে নিরিবিলি বসে এ প্রক্রিয়ায় তা খাবেন।
এ প্রক্রিয়া কয়েকদিন চালিয়ে গেলে অচিরেই দেখবেন, আপনার দেহ-মন নিজ থেকেই সিগারেট প্রত্যাখ্যান করছে। তাতে টান দিতেই কাশি চলে আসছে। বিস্বাদ লাগছে। সিগারেটের ধোঁয়া গন্ধ লাগতে শুরু করেছে। এভাবে খুব সহজেই ধূমপানের বদভ্যাস থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে পারবেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
















