ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল, থাকছে নতুন দল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৪ ৩০ জুন ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে অবশেষে পরিষ্কার হলো সময়সূচি। দীর্ঘদিন ধরে সময় নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে বিসিবি ঘোষণা দিয়েছে-আগামী বিপিএল অনুষ্ঠিত হবে ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ এর মধ্যে।
রোববার (৩০ জুন) অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সময়মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য এখন থেকেই সব প্রস্তুতি শুরু হবে।
তবে সময়সূচির চেয়েও বেশি আলোচিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কাঠামোয় আসন্ন পরিবর্তন। নিশ্চিতভাবে এবারের আসরে থাকছে না রাজশাহী। মালিকপক্ষ ভ্যালেন্টাইন গ্রুপ খেলোয়াড়দের অর্থ না দেওয়াসহ একাধিক অভিযোগে বিপিএল থেকে বাদ পড়ছে তারা।
এছাড়া সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস-এই দুই দলের ভবিষ্যৎও অনিশ্চিত। নানা প্রশাসনিক জটিলতা ও অর্থনৈতিক অস্বচ্ছতার কারণে বিসিবি তাদের অংশগ্রহণ নিয়ে ভাবছে পুনরায়। এই শূন্যতা পূরণেই সামনে আসছে নতুন কিছু নাম। এর মধ্যে আলোচনায় আছে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত বাংলা টাইগার্স, যারা ইতিমধ্যে আবুধাবি টি-টেন, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের লিগে সফলভাবে দল পরিচালনা করছে।
নতুন উদীয়মান একটি নাম ‘নোয়াখালী রয়্যালস’। সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান এই নাম নিয়ে বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে বিসিবিকে ইতিমধ্যেই প্রস্তাবনা পাঠানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর রদবদলের এই তরঙ্গেও নিজেদের অবস্থান দৃঢ় রেখেছে কিছু দল। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস বিপিএলের পরবর্তী আসরে থাকছে বলেই বোর্ড সূত্রে ইঙ্গিত মিলেছে।
বিপিএলের মতোই বিসিবি এবার ফিরিয়ে আনছে আরেকটি পুরোনো প্রথা-'অ্যাওয়ার্ড নাইট'। প্রায় ১৯ বছর পর এই আয়োজন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এর মাধ্যমে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের দেওয়া হবে আনুষ্ঠানিক স্বীকৃতি। বোর্ড সভায় বলা হয়েছে, ভারতের ‘নাইট অব দ্য স্টারস’ কিংবা অস্ট্রেলিয়ার ‘অ্যালান বোর্ডার মেডেল’-এর মতো কিছু বাংলাদেশেও হওয়া দরকার।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















