আমরা ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৭ ১ জুলাই ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের প্রস্তুতি এখন ফুল গিয়ারে চলছে। দেশের মানুষ সঙ্গে থাকলে সুষ্ঠু নির্বাচন করতে পারব। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এ এম এম নাসির উদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, সাক্ষাতে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনও আলোচনা হয়নি।
সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনও কথা হয়নি। তবে নির্বাচনের তারিখ ও সিডিউল আপনারা যথাসময়ে পাবেন। নির্বাচন কমিশন থেকেই জানতে পারবেন। আমরা অবশ্যই, এটা আপনাদের জানানো। তবে এজন্য একটু অপেক্ষা করতে হবে। দেশের মানুষ সঙ্গে থাকলে সুষ্ঠু নির্বাচন করতে পারব, ইনশাআল্লাহ।
এ এম এম নাসির উদ্দিন বলেন, সাক্ষাৎকালে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। পুরোদমে নির্বাচনের প্রস্তুতি চলছে বলে আমি তাকে অবহিত করেছি।
তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টা সঙ্গে সৌজন্য সাক্ষাতে বুঝতে পেরেছি, দেশে যাতে একটি নিরপেক্ষ নির্বাচন হয় এবং গণতান্ত্রিকভাবে যাতে ক্ষমতার হস্তান্তর হয় সে ব্যাপারে উনি অত্যান্ত আন্তরিক। এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত। নির্বাচনটাকে সুষ্ঠ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই তরঙ্গে আছি। প্রধান উপদেষ্টার কথায় আমরা যেটা বুঝতে পারি উনি আন্তরিকতার সঙ্গে একটি অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে চান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচন নিয়েই এই মুহূর্তে আমারা প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। যা প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিচ্ছি। এই মুহূর্ত পর্যন্ত আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। কারণ প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের ওয়াদা দিচ্ছেন না, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন।
অপর এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিল এই দুটি মাসকে সামনে নিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যখনই সরকার নির্বাচন করতে চায় আমরা যাতে করতে পারি।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমি শারীরিকভাবে গত দুদিন অসুস্থ ছিলাম। আমাদের রাসুল (সা.) এর হাদিস আছে তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না। এই অনুমানের মধ্যে দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করিয়ে দিছে। কেউ কেউ বলেছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে গিয়েছি।
সিইসি বলেন, শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করাটাই সরকারের সাথে যোগাযোগ নয়। বিভিন্ন পর্যায়ে আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ করতে হয়। গত বৃহস্পতিবার উনার সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তখনই আমার চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার বিষয়টি নির্ধারিত করা ছিল। উনার সঙ্গে এর আগে আমি ফর্মালি কোনো বৈঠক করিনি। এখন উনিও নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ। আমরা আইন কানুনের মধ্যে থেকে ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি।
তিনি বলেন, সাধারণত সিইসির সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ হয় কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও (প্রধান উপদেষ্টা) নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার সঙ্গে আমার এটা মূলত একটা সৌজন্য সাক্ষাৎ। তবে কোনও এজেন্ডা নিয়ে আমি আলোচনা করিনি।
সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টা যেটা জানতে চেয়েছেন, উনি একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিয়াল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আমাদের প্রস্তুতি আছে কি না, জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমি বলেছি আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। যাতে জাতীয় নির্বাচন সরকার যখন করতে চায় এবং যখন নির্ধারিত হবে, আমরা যাতে সেটা করতে পারি।
সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়। বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



