পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৬ ৮ অক্টোবর ২০২৬
বড়পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হিসেবে পরিচিত জনপ্রিয় ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে মন্ত্রী পদমর্যাদায় পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার রাজ্য সরকার এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে—এমন ইঙ্গিত সম্প্রতি এক পাবলিক অনুষ্ঠানে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান সরকারের এই দপ্তরের দায়িত্বও তার কাছেই রয়েছে।
নতুন পদে পরামর্শদাতা হিসেবে ‘মহাগুরু’ খ্যাত এই অভিনেতা কী কী সুনির্দিষ্ট দায়িত্ব পালন করবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকগুলোতে মিঠুন চক্রবর্তী নিয়মিত উপস্থিতি বজায় রেখেছেন। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।
সম্প্রতি কলকাতার উপশহর নিউ টাউনে মহানায়ক উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং উপস্থিত ছিলেন। সে সময় তিনি ওই ফিল্ম সেন্টারের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম ঘোষণা করেন এবং জানান, খুব শীঘ্রই আরও বড় ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান এই তারকাকে।
রাজনীতিতে মিঠুন চক্রবর্তীর পথচলা বেশ দীর্ঘ ও বৈচিত্র্যময়। গত শতাব্দীর ষাট ও সত্তর দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে সরাসরি নির্বাচনী রাজনীতিতে তার হাতেখড়ি হয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে এবং মমতা ব্যানার্জির টিকিটে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। বিগত পাঁচ বছর ধরে বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকায় দেখা গেছে এ তারকাকে।
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- এলপিজির দামে বড় লাফ
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
















