পহেলা বৈশাখ: ৪ তারকার স্মৃতি রোমন্থন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৯ ১৪ এপ্রিল ২০২৫
দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে একটি বছর। আগামীকাল শুরু হচ্ছে বাংলা নতুন বছর, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানেই উৎসব এবং বৈশাখী মেলা। এই মেলার প্রচলন বছরের পর বছর ধরে হয়ে আসছে। তাছাড়া, এই দিনে হালখাতা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তারকাদের জীবনেও এসব রঙিন দিন এসেছে। সেসব স্মৃতি চারজন তারকা শেয়ার করেছেন।
আবুল হায়াত
আমি তখন চট্টগ্রামে থাকতাম। অনেক বছর আগের কথা। আমার ছেলেবেলা তখন। সেই সময় চট্টগ্রামে আমাদের বাসা থেকে কিছু দূরে বৈশাখী মেলা হতো। সেই ছবি এখনো চোখে ভাসে। সেই স্মৃতি এখনো মনে পড়ে। ছেলেবেলায় বৈশাখী মেলায় গিয়েছি। তবে বৈশাখী মেলা ততটা জমজমাট ছিল না আমাদের সময়ে। তারপরও আনন্দ হতো, ভালো লাগত। অন্যরকম ছিল দিনগুলো। ছেলেবেলায় কাটানো মেলার স্মৃতি কোনো কোনো অলস দুপুরে মনে পড়ে।
বাংলা নতুন বছরে আরও বেশি মনে পড়ে। আমাদের ছেলেবেলায় বাংলা নতুন বছরের দিনে হালখাতা হতো। হালখাতায় নতুন হিসাব খুলতেন ব্যবসায়ীরা। তারপর একসময় ঢাকায় চলে আসি। ঢাকায় যখন বুয়েটে পড়তাম, তখন পলাশীতে থাকতাম। ওই সময় বৈশাখী মেলা হতো আজিমপুরের কাছে। এটা হতো চৈত্র সংক্রান্তির দিনে। শেষ হতো বছরের প্রথম দিনে। মাঝে মাঝে যেতাম সেখানে। এখনো স্মৃতি হিসেবে জমে আছে জীবনের ডায়েরিতে।
তারিক আনাম খান
আমাদের ছেলেবেলায় পহেলা বৈশাখে হালখাতা হতো। বছরব্যাপী অপেক্ষা করতাম হালখাতার জন্য। আমাদের কাছে তখন হালখাতা খুব আকর্ষণীয় ছিল। কেননা, হালখাতায় মিষ্টি খেতে দেওয়া হতো। মিষ্টি খেতে পারতাম। বাবার কাছ থেকে টাকা নিয়ে মিষ্টি খেতে যেতাম। এটা ভীষণ আনন্দের ছিল। বছরের পহেলা দিন বাবার কাছ থেকে টাকা নিয়ে কখন মিষ্টির দোকানে যাব, মিষ্টি খাব—এই অপেক্ষায় থাকতাম। আমার বড় দুলাভাই বড় ব্যবসায়ী ছিলেন।
কাপড়ের ব্যবসা করতেন। বছরের প্রথম দিনে তার দোকানে যেতাম হালখাতা উপলক্ষে। ওখানে গিয়ে মিষ্টি খেতাম পেটভরে। তারপর দুলাভাইয়ের হালখাতা শেষ হওয়ার পর টাকার হিসাব করতাম একসঙ্গে। পহেলা বৈশাখ বাঙালির বড় উৎসব। এই উৎসবে অনেক আনন্দ করেছি।
ফাহমিদা নবী
ছোটবেলায় পহেলা বৈশাখের দিন সকালবেলা পরিবারের সবার সঙ্গে বের হয়ে যেতাম। প্রথমে যেতাম বাংলা একাডেমিতে। ওই সময় বাংলা একাডেমিতে অনুষ্ঠান হতো। আমরা তখন মোহাম্মদপুরে থাকতাম। তখনো শাড়ি পরার বয়স হয়নি। কিন্তু চেষ্টা করতাম লালপাড়ের শাদা শাড়ি পরার। বাসায় সেদিন মজার মজার খাবার রানা হতো।
পরিবারের সবাই মিলে মজার মজার খাবার খেতাম। বাংলা একাডেমি থেকে তারপর যেতাম রমনায়। ওখানে অনুষ্ঠান দেখে খুব ভালো লাগত। আসলে পহেলা বৈশাখ আমাদের নিজস্ব সংস্কৃতি। এর সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে। আর জীবনের যতগুলো সময় পার হয়ে যাক না কেন, পহেলা বৈশাখের স্মৃতি কখনোই ভুলতে পারব না।
ফজলুর রহমান বাবু
ফরিদপুর শহরে বেড়ে ওঠা আমার। ওখানেই আমার বাড়ি। ফরিদপুর শহরের কাছাকাছি আমার ছেলেবেলায় বৈশাখী মেলা হতো। তখন আমরা ছোট ছিলাম। অপেক্ষায় থাকতাম কবে পহেলা বৈশাখ আসবে, তারপর মেলায় যাব। সকাল সকাল বৈশাখী মেলায় যাওয়ার স্মৃতি কখনোই ভুলবার নয়। মেলায় গিয়ে নানারকম খাবার খেতাম। বিশেষ করে মিষ্টি, ছানা ও বাতাসাসহ হরেকরকম খাবার পাওয়া যেত। খেলনা বিক্রি হতো মেলায়।
আমার লোভ ছিল মিষ্টির প্রতি। বাড়ি থেকে টাকা নিয়ে মেলায় গিয়ে মিষ্টি খেতাম। সারাদিন আনন্দ আর হইচই করতাম। আমাদের সময় পহেলা বৈশাখের অন্যরকম অনুভূতি কাজ করত সবার মাঝে। তারপর ঢাকায় এসেও পহেলা বৈশাখের অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাই নানাভাবে। আশির দশকে থিয়েটারের জন্য টিএসসিতে রিহার্সাল করতাম এবং ওখানে প্রচুর সময় দিতাম। আর চারুকলায় যত আয়োজন হতো, সেখানেও আমরা যেতাম। তারপর ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানেও নিয়মিত যেতাম একসময়। কাজেই পহেলা বৈশাখ আমার জীবনে গভীরভাবে জড়িয়ে আছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











