কত সম্পত্তির মালিক ক্যাটরিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৯ ১৭ জুলাই ২০২৫
সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। প্রথম দিকের ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি কেবলই এক সুন্দর মুখ, অভিনয়ের চেয়ে সৌন্দর্য প্রদর্শনই বোধ হয় তার কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সেই ধারণা। নিজেকে পরিণত করে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ফলে ৪২ বছরে পা রাখা ক্যাটরিনা এখন বলিউডের সফল অভিনেত্রী এবং ব্যবসায়ী।
পরিবারের আর্থিক হাল ধরতে বহিরাগত হিসেবেই বলিউডে আসেন ক্যাটরিনা। অক্ষয় কুমারের বিপরীতে ‘নমস্তে লন্ডন’ ছবি থেকে নিজের দক্ষতার প্রমাণ দিতে শুরু করেন। এরপর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘রাজনীতি’, ‘এক থা টাইগার’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো হিট ছবি উপহার দেন তিনি। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন এই তারকা।
২০১৮ সালে ক্যাটরিনা একটি রিটেল সংস্থায় ২.০৪ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, যা ২০২১ সালে গিয়ে দাঁড়ায় ২২ কোটি টাকায়। নিজের প্রসাধন ব্র্যান্ডের ব্যবসা শুরু করে কয়েক বছরের মধ্যেই ২৪০ কোটি টাকার বাজারমূল্য তৈরি করেছেন তিনি। ক্যাটরিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই প্রসাধনী পণ্যের প্রতি তার আলাদা আকর্ষণ ছিল। তাই নিজের ব্র্যান্ডের সব পণ্য নিজেই তৈরি করতে পছন্দ করেন তিনি।
ব্যক্তিগত জীবনেও সম্পদের দিক থেকে সমৃদ্ধ ক্যাটরিনা। মুম্বাইয়ের আন্ধেরিতে ১৭ কোটি টাকার একটি বিলাসবহুল দোতলা ফ্ল্যাট রয়েছে তার, যেখানে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে থাকতেন তিনি। লন্ডনে রয়েছে ৭.২ কোটি টাকার একটি বাড়ি। বর্তমানে ভিকির সঙ্গে মুম্বাইয়ের জুহুর একটি ফ্ল্যাটে থাকছেন তিনি। গাড়ির সম্ভারেও কম নয় তার সংগ্রহ। ২.৩৭ কোটি টাকার দামি গাড়িও রয়েছে অভিনেত্রীর।
সব মিলিয়ে বর্তমানে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে তার অভিনয়ের পারিশ্রমিক, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং প্রসাধনী ব্যবসার আয়। বলিউডে সুন্দর মুখের বাইরে গিয়ে ক্যাটরিনা প্রমাণ করেছেন, ব্যবসায়িক বুদ্ধি এবং পরিশ্রম থাকলে বহিরাগত হয়েও মুম্বাই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করা সম্ভব। ৪২-এ দাঁড়িয়ে ক্যাটরিনা এখন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী ও সফল ব্যবসায়ী।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











