ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ৫ আগস্ট ২০২৫
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী জানিয়েছেন। উত্তরকাশীর প্রশাসন দাবি করেছে, এখন পর্যন্ত চার জনের মৃত্যু এবং কিছু সম্পত্তি ধ্বংস হয়েছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের খোঁজ চালাচ্ছেন।
মেঘ ভাঙার ফলে ব্যাপক বৃষ্টিও হচ্ছে সেখানে। সেনাবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। ভারতের গণমাধ্যম স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে জানাচ্ছে, এদিন বিকেলে কাছাকাছি আরও একটি জায়গায় মেঘ ভেঙেছে। যার ফলে নতুন করে বিপর্যয় নেমে আসতে পারে।
মেঘ ভাঙা বৃষ্টির ফলে রাজ্যের উত্তরকাশী জেলার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের গভীর খাদ বেয়ে নেমে আসা জলস্রোত এবং মাটি ও পাথর আছড়িয়ে পড়ছে একটি গ্রামের ওপরে এবং একাধিক ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। জানা যাচ্ছে, ওই ভবনগুলোর অনেকটিই আবাসিক হোটেল ছিল।
হর্ষিল উপত্যকার ওই গ্রামটির নাম ধরালী। গঙ্গোত্রী যাওয়ার রাস্তায় পড়ে এই গ্রামটি। গ্রামের বাসিন্দা আস্থা পাওয়ার ওই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, আমার বাড়ি রাস্তা থেকে একটু দূরে। এমনটা নয় যে একবারের জলস্রোতেই সব কিছু ভেসে গেছে। প্রথম যে স্রোতটা নেমে এসেছিল, সেটা প্রবল বেগে ধেয়ে এসেছিল। যথেষ্ট ভয়াবহ ছিল ওটা। ওই ভিডিওটাই সম্ভবত সবাই দেখছেন।
তিনি বলেন, তারপর প্রায় ১০-১৫ বা ২০ মিনিটও হতে পারে, একের পর এক পাথর আর মাটির স্রোত আসতে থাকে। সেগুলোতে হোটেল ভেঙে নিয়ে এগিয়ে যাচ্ছিল। একেকবারে একটা বা দুটো করে হোটেল ভেঙে পড়ছিল।
আস্থা পাওয়ার জানান, তাদের কোনো রকম সতর্ক বার্তা দেয়া হয়নি। এদিন কাজের দিন, বাচ্চাদের স্কুলও ছুটি ছিল না। কারও কোনো ধারণাই ছিল না এত বড় ঘটনা হতে চলেছে।
উল্লেখ্য, প্রচুর পরিমাণে উষ্ণ মৌসুমি বায়ু কনকনে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয়। উষ্ণ বাতাস ওপরের দিকে উঠতে থাকলে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ঝরে পড়তে বাধা পায়। ফলে মেঘের ঘনত্বও ক্রমশ বাড়তে থাকে। পরে বাতাসের আঘাতে মেঘ ফেটে জল বেরিয়ে আসে। তবে সেটা বৃষ্টির চেয়ে অনেক গুণ ভারী হয়।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স