ঢাকা, ১৫ নভেম্বর রোববার, ২০২৬ || ১ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
২

ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৩ ১৫ নভেম্বর ২০২৬  

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গাজীপুরের ২৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৫ নবেম্বর) সকাল নয়টায় গাজীপুরে আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এডিশনাল এসপি মো. আমজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন সকাল নয়টায় শ্রমিকরা আধা ঘণ্টা গাজীপুরের মৌচাক এলাকার মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। সেসময় যান চলাচল বন্ধ ছিল।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ১০টার মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এডিশনাল এসপি।

এই পুলিশ কর্মকর্তা জানান, সকালে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যাওয়ার পর গাজীপুরের ১৬টি কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

আমজাদ হোসেন বলেন, “১৩ এর এক ধারা অনুযায়ী, নো ওয়ার্ক নো পে এর আওতায় ১৩টি কারখানা রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে আনরেস্টের সময় ১৬টি কারখানা বন্ধ করা হয়।”

এদিকে, সাভার ও আশুলিয়াতে রবিবার কোনো শ্রমিক অসন্তোষ না থাকলেও বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোমিনুল ইসলাম জানান, বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা মালিকরাই বন্ধ রেখেছে। এছাড়া পাঁচ-ছয়টি কারখানায় শ্রমিকরা কাজ না করায় দুপুরের পর বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর