ঢাকা, ২৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৬ || ১০ আশ্বিন ১৪৩৩
good-food
৭

বিপাকে অজয়-কাজল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৩ ২৫ সেপ্টেম্বর ২০২৬  

বলিতারকারা একাধিক সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রাখেন দেশে বিদেশে। যদিও মুম্বইয়ে জুহু ও বান্দ্রা এলাকায় প্রায় বেশিরভাগ তারকাদের বাস। মুম্বইয়ে জুহু এলাকায় ৭,৮০২ বর্গফুটের বাংলো রয়েছে তারকা দম্পতির। সেটি কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।

সেখানে একটি সালোঁ ও স্পা-র নির্মাণকাজ চলছিল। সেই কাজ বন্ধ করার নির্দেশ বিএমসি। ২০২১ সালে প্রায় ৪৭.৫ কোটি টাকা জুহু এলাকায় সম্পত্তিটি কিনেছিলেন অজয়। বাংলোটি অভিনেতা এবং তাঁর মা বীণা বীরেন্দ্র দেবগনের যৌথ মালিকানাধীন।

সম্প্রতি একটি সালোঁকে ওই বাংলোটি লিজ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিড়ম্বনা। ১০ অগাস্ট ওই সালোঁ অভিনেতার সঙ্গে একটি চুক্তি করেন। যেখানে তাঁরা পাঁচ বছরের জন্য সম্পত্তিটি লিজ নেন। প্রথম বছরে মাসিক ভাড়া ১৬ লক্ষ টাকা। প্রতি বছর ভাড়া ৫ শতাংশ করে বাড়ার কথা রয়েছে। চুক্তিতে ৪৮ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিটের কথাও উল্লেখ রয়েছে।

তবে বাংলো ভাড়া দেওয়া নিয়েই আপত্তি নেই আবাসন কর্তৃপক্ষের। অভিযোগের সম্পত্তির ব্যবহার নিয়ে। জানা গিয়েছে, সেখানে সালোঁ এবং স্পা ভাড়া দেওয়ার পরিকল্পনা ছিল তারকা দম্পতির। অর্থাৎ ব্যক্তিগত আবাসনের পরিবর্তে, সম্পত্তিটি বাণিজ্যিক কাজে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

এ নিয়েই আপত্তি তুলেছেন আবাসনের বাসিন্দাদের একাংশ। তাঁদের আশঙ্কা, স্যালন-স্পা চালু হলে নিয়মিত গ্রাহকদের যাতায়াত বাড়বে। এর পাশাপাশি গাড়ি, পার্কিং, নিরাপত্তা সহ শব্দ-দূষণের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে আবাসনের ভিতরের রাস্তাগুলি সরু হওয়ায় এই উদ্বেগ আরও বেড়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, প্রস্তাবিত ব্যবসা চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত করতে দেবগন পরিবারের কাছে বিভিন্ন নথি চেয়েছিল আবাসন সমিতি। কিন্তু সেই নথি বা প্রয়োজনীয় জবাব না পাওয়ার অভিযোগ ওঠে।

এরপরই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ করে আবাসন কর্তৃপক্ষ। প্রয়োজনীয় অনুমতিপত্র জমা না পড়ায় শেষপর্যন্ত কাজ বন্ধের নোটিস জারি করে পুরসভা। জবাব দেওয়ার জন্য দেবগন পরিবার চার সপ্তাহ সময় চেয়েছে বলে জানা গিয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর