সবুজে অবগাহন
বৃক্ষের টানে মেলায়
অনন্য আজিজ নিবিড়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৪ ১ আগস্ট ২০২৫
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে পর্দা নামলো মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৫-এর। মাসব্যাপী চলা এই আয়োজন পরিবেশ সচেতনতা, নাগরিক অংশগ্রহণ ও সবুজায়নের লক্ষ্যকে একত্রে মিলিয়ে তুলেছিল একটি সফল উদাহরণে।
বন অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত গত ২৫ জুন থেকে শুরু হয়ে চলে ২৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ প্রবেশমূল্য ছাড়াই দর্শকদের জন্য ছিল উন্মুক্ত।
মেলার উদ্বোধন করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, তার উদ্বোধনী ভাষণে জানানো হয় পরিবেশ রক্ষা ও ‘একটি করে গাছ লাগানোর’ উদাত্ত আহ্বান ।
মেলায় ছিল মোট ১১২টি স্টল, যার মধ্যে ৯২টি সিঙ্গেল নার্সারি ও ১৮টি ডাবল নার্সারি। সরকারি ও বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন ও জাতীয় উদ্ভিদ উদ্যান নিজস্ব স্টল নিয়ে অংশগ্রহণ করেছিল।
মাসব্যাপী এ মেলায় বিক্রি হয় মোট ১৬,৯১,৪২৩টি চারা যার আর্থিক মূল্য প্রায় ১৫ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৪৭৪ টাকা। বিক্রিত প্রজাতির মধ্যে ফলজ ছিল ৩৩৭,৬৪০টি; বনজ ২৪৮,২৭৪টি; ঔষধি গাছ ১১৪,৫১৫টি; মশলা গাছ ১,১০১৪৯টি; ক্যাকটাস ১,০২,০৮৯টি; অর্কিড ৭৪,৫৪১টি; শোভাবর্ধনকারী প্রজাতি ৪৫৪,৫৭৪টি; বিলুপ্তপ্রায় বা বিরল প্রজাতির ৩৭,৩২১টি; এবং অন্যান্য ২২২,০২০টি চারা।
নাগরিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল প্রশংসনীয়। ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রী ‘গাছ চেনা’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এছাড়াও মেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাপেট থিয়েটার, স্কিট, চিত্রাঙ্কন ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন ছিল, যা দর্শনার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। সমাপনী অনুষ্ঠানে বিতরণ করা হয় জাতীয় পরিবেশ পদক, জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার ও বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার।

এর পাশাপাশি মেলার একটি উল্লেখযোগ্য দিক ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) ও পরিবেশ বিষয়ক সংগঠন Green Savers-এর যৌথ সেবাকেন্দ্র Tree Hospital: One‑Stop Rooftop Garden Support Center, যেখানে ছাদবাগান ও নগর সবুজায়ন নিয়ে নাগরিকদের সরাসরি সেবা প্রদান করা হয়। এই কেন্দ্রটি এক মাসে ৬৫০ জন নাগরিককে সরাসরি পরামর্শ দিয়েছে।
সেখানে ১৮০০ জন ব্যক্তি নগর সবুজায়ন বিষয়ক নির্দেশিকা ও লিফলেট সংগ্রহ করেন এবং “ছাদবাগান নির্দেশিকা” বইটি ২৫০০-এর বেশি বার অনলাইনে ডাউনলোড ও সংগৃহীত হয়, যা জনপ্রিয়তায় তিনবার পুনর্মুদ্রণ করতে হয়।
প্রতিদিন ১২ জন কৃষি বিশেষজ্ঞ, যাদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন, নাগরিকদের পরামর্শ প্রদান করছিলেন। এছাড়াও ৬৪৯ জন নগরবাসী লিখিতভাবে এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেন।
DNCC ও Green Savers এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মধ্যে ছাদবাগানকে আন্তরিকভাবে স্থান দিতে সক্ষম হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।
Green Savers-এর প্রতিষ্ঠাতা আহসান রনি জানান, “আমার লক্ষ্য পরিবেশগত কাজকে সহজলভ্য, হাতে‑কলমে ও সমাজভিত্তিক করে তোলা। আমি বিশ্বাস করি, আজ আমরা যে গাছ লাগাচ্ছি, তা আগামী দিনের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকার প্রতিশ্রুতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্তরিক আগ্রহে ও সময়োচিত সিদ্ধান্তে DNCC ও Green Savers এর যৌথ উদ্যোগে এমন একটি অসাধারণ উদ্যোগ বাস্তবায়নের অংশ হতে পেরে সত্যিই অনেক আনন্দিত বোধ করছি।”
মেলার সমাপনী দিনে আয়োজনটি একটি সর্বজনীন পরিবেশ আন্দোলনে পরিণত হয়। উদ্ভিদ প্রেমিক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী, শিশুসহ সকল স্তরের নাগরিকের অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল প্রাণমুখর। জাতীয় বৃক্ষমেলা-২০২৫ প্রমাণ করেছে যে নাগরিক অংশগ্রহণ, সরকারি সহযোগিতা ও সঠিক পরিকল্পনা থাকলে নগরের বুকে গড়ে তোলা যায় সবুজের নতুন ভিত। সবুজ বাংলাদেশ গড়ার এই অভিযানে এই মেলা রেখে গেল নতুন উদ্দীপনা ও একটি অনন্য দৃষ্টান্ত।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

