মাছ ধরার উৎসবে দারকি তৈরির ধুম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩২ ২৫ আগস্ট ২০২০
বর্ষা মৌসুম এলে হাজেরা বেগমের ব্যস্ততা বেড়ে যায়। তখন সন্তানের প্রতিও নজর দেয়ার সময় মেলে না। ঘরের সামনে এক চিলতে উঠানে বসে দিনভর দারকি বাঁধেন নিবিষ্ট মনে। তাকে ঘিরে কাজে ব্যস্ত হয়ে পড়েন অন্যরাও।
চৈত্র মাসে দারকি বাঁধার জন্য অগ্রীম এক হাজার টাকা নিয়েছেন হাজেরা। চুক্তি মোতাবেক তা বানিয়ে পাইকারকে দিতে হবে এক কুঁড়ি। এভাবে তিনি পাইকারের কাছ থেকে আগাম টাকা নিয়ে দারকি বানাচ্ছেন স্বামীর সংসারে আসার পর থেকেই।
সংসার চালাতে উপার্জনের অবলম্বন হিসেবে হাজেরার মতো এ গ্রামের আমেনা, সোলেমান, সেলিনা, রমজান, আবুল কালাম, আলেয়া, হনুফা ও নাজমাসহ আরও বহু নারী-পুরুষ দারকি বানিয়ে এখন স্বাবলম্বী। জীবিকার পথ বেছে নিয়েছেন কুমিল্লার চান্দিনার উপজেলা কলাগাঁও গ্রামের প্রায় ২শ’ পরিবার।
বাঁশের শলার তৈরি বিশেষ ধরনের মাছ ধরার ফাঁদের নাম দারকি। অঞ্চলভেদে এর অন্য নামও আছে। কোথাও একে বলে ঘুনি। আবার কোথাও বলে বাইর, দিয়াইব অথবা আনতা। বর্ষা মৌসুমে নদী-নালা,খাল-বিলে মাছ ধরতে কম পানিতে দারকি পাতা হয়। মাছ ধরার ফাঁদ হিসেবে এটির ব্যবহার চলে আসছে আবহমান কাল ধরে। গ্রাম বাংলায় সর্বত্র দারকি দিয়ে মাছ ধরার প্রচলন এখনও দেখা যায়।
খলিশা, টাকি, পুঁটি, শিং ও কৈসহ নানা প্রজাতির মাছ ধরা হয় দারকি দিয়ে। বাঁশের শলার তৈরি এটির উভয় দিকে উপরে-নিচে ৩টি করে ৬টি দ্বার (পথ) থাকে মাছ ঢোকার। দ্বারগুলো এমন ফাঁদবিশিষ্ট যে মাছ একবার ওই দ্বার দিয়ে ঢুকলে আর বের হয়ে আসতে পারে না। দারকির ভেতরকার ঘেরাটোপে মাছ আটকা পড়ে যায়। মাছ ধরার এ যন্ত্রটি গ্রামে প্রায় সবার ঘরেই পাওয়া যায়। ব্যাপক হারে চান্দিনার ক্ষুদ্র কুটির শিল্পে স্থান করে নিয়েছে।
উপজেলার মাধাইয়া ইউনিয়নের হতদরিদ্রদের গ্রাম কলাগাঁও। এ গ্রামের দারকি বিশেষ এক কুটির শিল্পে পরিণত হয়েছে। এখানকার প্রায় পরিবার এর ওপর নির্ভরশীল। জীবিকার জন্য সবাই এটাকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৫শ’ গজ দক্ষিণ ও পূর্ব কোণাকোণী অবস্থিত কলাগাঁও গ্রাম। প্রায় ২শ’ পবিবার রয়েছে এখানে। কমবেশী সবাই দারকি বানিয়ে আসছেন বংশ পরস্পরায়। আগের দিনে বাঁশের শলা, বেত দিয়ে বুনিয়ে তা বানানো হতো। এখন বেত তেমন পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম বেশির কারণে এর বদলে নাইলনের সুতা ব্যবহার করা হয়।
কলাগাঁও’র আবুল কালাম জানান, সবাই বংশ পরম্পরায় জীবিকা নির্বাহ করতে দারকি বানিয়ে আসছেন। বছরের ৭ মাস সেটি বানান। মহিলারা বেকার সময় বসে না থেকে এর শলা কেটে জমিয়ে রাখেন। চৈত্র থেকে দারকি বানানো শুরু হয় এবং কার্তিক-অগ্রহায়ণ মাস পর্যন্ত চলে। চৈত্রের দিকে পাইকার এসে এর জন্য আগাম টাকা দিয়ে যায়। প্রতি হাজার টাকার বদলে পাইকাররা নিয়ে যায় এক কুড়ি দারকি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অহিদ উল্লাহ বলেন, এ গ্রামের প্রায় সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই গ্রামের প্রায় সকল মানুষ দারকি বানিয়ে এখন স্বাবলম্বী।
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- সমালোচনায় মুখ খুললেন পপি
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- কাঁচকলার কত গুণ?
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে

