মূত্রতন্ত্রের সংক্রমণ: লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪০ ২৯ এপ্রিল ২০২১
মূত্রতন্ত্রের সংক্রমণ কী?
মানব মূত্রের উৎপাদন, সংরক্ষণ ও নিঃসরণের সঙ্গে জড়িত বিভিন্ন অঙ্গ, যেমন- কিডনি, ইউরেটার তথা গবিনী, মূত্রথলি, প্রোস্টেট কিংবা মূত্রনালি প্রভৃতি এক বা একাধিক অঙ্গে জীবাণুর সংক্রমণকে মূত্রতন্ত্রের সংক্রমণ বলা হয়। ইংরেজিতে যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্ষেপে ইউটিআই নামে পরিচিত।
মোট জনসংখ্যার শতকরা ১ থেকে ৩ ভাগ জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্যায় আক্রান্ত হয়। আবার পুরুষদের তুলনায় নারীরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। পুরুষদের মধ্যে ১ বছরের কমবয়সী শিশু কিংবা ষাটোর্ধ্ব বৃদ্ধদের মধ্যে এই সমস্যার প্রকোপ তুলনামূলক বেশি।
যাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?
সাধারণত যেকোনো বয়সের নারী-পুরুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে ডায়াবেটিস, প্রসাবের রাস্তায় নল বা ক্যাথেটারের ব্যবহার, মূত্রতন্ত্রের বিভিন্ন রোগ যেমন- মূত্রতন্ত্রে পাথরের উপস্থিতি, মূত্রতন্ত্রে মূত্র নিঃসরণে বিপরীত গতি তথা ভেসিকো ইউরেটিরিক রিফ্লাক্স, স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ যেমন- মাল্টিপল এসক্লেরোসিস, স্পাইনা বাইফিডা,পুরুষদের ক্ষেত্রে- প্রোস্টেটের অবাঞ্ছিত বৃদ্ধি, প্রোস্টেট ক্যান্সার, মূত্রপথ তথা মূত্রনালির সংকীর্ণতা, নারীদের ক্ষেত্রে- জরায়ুর অস্বাভাবিক স্থানচ্যুতি কিংবা রজঃবন্ধ অবস্থা প্রভৃতি এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।
রোগের লক্ষণ
প্রসাবের সময় জ্বালাপোড়া, ঘন-ঘন প্রসাব হওয়া, প্রসাবের পর পুনরায় প্রসাবের আকাঙ্ক্ষা, প্রসাবের তীব্র তাড়া, তলপেট, উদরের পার্শ্বদেশ বা কুঁচকিতে থেকে থেকে মোচড়ানো বা তীব্র ব্যথা প্রসাবের সঙ্গে রক্তক্ষরণ, দুর্গন্ধযুক্ত ও ঘোলাটে প্রসাব কাঁপুনিসহ জ্বর, বমি, রক্তচাপ কমে যাওয়া, তীব্র ব্যথায় পেট শক্ত হয়ে যাওয়া, বীর্যপাতের সময় ব্যথা কিংবা পায়ুপথের চারপাশে ব্যথা, প্রভৃতি এক বা একাধিক লক্ষণ নিয়ে মানবদেহে এই রোগ দেখা দিতে পারে।
একই রূপে ভিন্ন রোগ
বিভিন্ন রোগ যেমন-অ্যাপিন্ডিসাইটিস, পিত্তথলির প্রদাহ, যোনি নালির প্রদাহ, কিডনিতে ফোঁড়া, রাপচার্ড ওভারিয়ান সিস্ট, একটোপিক প্রেগন্যান্সি প্রভৃতি রোগ মূত্রতন্ত্রের সংক্রমণের উপরোক্ত এক বা একাধিক লক্ষণ নিয়ে মানবদেহে দেখা দিতে পারে।
রোগ নির্ণয়
সাধারণত রোগের যথাযথ ইতিহাস ও নানা ক্লিনিক্যাল পরীক্ষার পাশাপাশি প্রসাবে জীবাণুর উপস্থিতি এবং কালচারের মাধ্যমে মানবদেহে এই রোগের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এ ছাড়া রোগের কারণ ও জটিলতা নির্ণয়কল্পে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক নানা ল্যাবরেটরি ও রেডিওলজিক্যাল পরীক্ষার প্রয়োজন হতে পারে।
চিকিৎসা
এই রোগের চিকিৎসায় বর্তমানে বাজারে নানা ধরনের এন্টিবায়োটিক রয়েছে। তবে এর ব্যবহার অবশ্যই হতে হবে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক। এ ছাড়া এই রোগের বিভিন্ন উপসর্গ যেমন- ব্যথার জন্য ব্যথানাশক কিংবা জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া হয়। সেই সঙ্গে প্রয়োজন হয় প্রচুর পরিমাণ পানি পানের। তা ছাড়া মানবদেহে এই রোগের পুনরাবৃত্তি প্রতিরোধকল্পে প্রয়োজন হতে পারে এই রোগের উদ্রেককারী বিভিন্ন সমস্যা যেমন- ডায়াবেটিস, মূত্রতন্ত্রে পাথর, প্রোস্টেটের অবাঞ্ছিত বৃদ্ধি, মূত্রনালির সংকীর্ণতা প্রভৃতির যথাযথ চিকিৎসা। তাই এই সমস্যায় আক্রান্ত হলে আর দেরি না করে আজই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।
প্রতিরোধে করণীয়
'প্রতিরোধই প্রতিকারের চেয়ে উত্তম পন্থা' এই ধারণাকে মাথায় রেখে এই রোগের প্রতিরোধে নিম্নলিখিত স্বাস্থ্যবিধি যেমন-প্রতিদিন অন্ততপক্ষে ২ লিটার পানি পান
দীর্ঘ সময় ধরে না রেখে নিয়মিত উদ্রেক পেলে প্রসাব করা,
বহিস্থঃ মূত্র ও যৌনাঙ্গ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,
প্রতিবার যৌন মিলনের আগে ও পরে প্রসাব করা,সম্ভব হলে প্রাপ্যতার সাপেক্ষে মূত্রতন্ত্রে পুনঃপুনঃ সংক্রমণ প্রতিরোধকল্পে ক্রেনবেরি নামক ফলের রসের ব্যবহার। প্রভৃতি যথাযথভাবে অনুসরণ করা যেতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




