মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২১ ৫ নভেম্বর ২০২৫
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারকে চাকরি দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানিয়েছে, আইরিন আক্তারকে ১৬তম গ্রেডে নিয়োগের প্রক্রিয়া চলছে। তার জন্য টিকিট মেশিন অপারেটর, কম্পিউটার অপারেটর ও কাস্টমার রিলেশন সহকারী, এই তিনটি পদ বিবেচনা করা হচ্ছে। এসব পদে মাসিক বেতন ৪০ হাজার টাকার বেশি হবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, আইরিনের স্নাতক পড়াশোনা শেষ না হওয়ায় তাকে উচ্চমাধ্যমিক সনদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রক্রিয়া শেষে নভেম্বরের মধ্যেই তিনি নিয়োগপত্র হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে দিয়াবাড়ীতে ডিএমটিসিএলের কার্যালয়ে গিয়ে চাকরির বিষয়ে আনুষ্ঠানিক আশ্বাস পেয়েছেন আইরিন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।
গত ২৬ অক্টোবর দুর্ঘটনার পর সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন। একইসঙ্গে আইরিনকে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেট্রোরেলে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ইতোমধ্যে সহায়তার অর্থ হস্তান্তর করা হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্দিষ্ট অঙ্কের অর্থ ব্যাংকে রেখে সেখান থেকে পরিবারটি মাসিক ভিত্তিতে সহায়তা পাবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, “দুর্ঘটনার পর আমরা শুরু থেকেই নিহতের পরিবারের পাশে আছি।”
তিনি আরও বলেন, “তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পাশাপাশি এখন তার স্ত্রীকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। তিনি অনার্স শেষ করলে পদোন্নতির সুযোগও থাকবে।”
আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। ছোটবেলায় মা বাবা হারিয়ে ভাইবোনদের আশ্রয়ে বড় হয়েছিলেন তিনি। কঠোর পরিশ্রমে নিজের সংসার চালাচ্ছিলেন আবুল কালাম।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ


