শিশুদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে করোনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৮ ২৮ ডিসেম্বর ২০২০
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত শব্দ ‘করোনা’। ভাইরাসটি পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ইতোপূর্বে আর কোনও কিছু বিশ্বকে এতটা টলাতে পেরেছে কিনা সন্দেহ। বিশ্ব তথা মানবসমাজের এমন কোনও ক্ষেত্র নেই, যেখানে প্রভাব ফেলেনি কোভিড-১৯। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই ক্ষতিগ্রস্ত করোনায়। তবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।
বছরের শুরুতে শিক্ষাজীবনে পা রেখেছিল রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী স্বপ্না রায় (৫)। বড় বোনের সঙ্গে সে আড়াই মাস স্কুলে যেতে পেরেছে। পড়াশোনা রীতিমচকত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এখন তাকে ঘরে পড়তে বসানো মুশকিল হয়ে পড়েছে।
তার মা-বাবা জানান, করোনা শুরুর আগে প্রতিদিন স্বপ্না স্কুলে যেতো, বাড়িতে পড়াশোনা করতো। বেশ আগ্রহের সাথেই সে লেখাপড়া করতো। কিন্তু করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এখন তাকে পড়তে বসানো বেশ কঠিন হয়ে গেছে।
একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী (১০)। প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিক স্তরে যেতে তার প্রস্তুতি ছিল বিগত বছরগুলোর চেয়ে আরো ভারেঅ। করোনার কারণে স্কুল বন্ধ। তারপর পিইসি পরীক্ষা না হওয়াতে পড়াশোনায় মনোযোগ কমে গেছে বলে জানালেন তার বাবা। পাশাপাশি আচরণগত পরিবর্তনও এসেছে বলে জানান।
বছরের শুরুতে নতুন বই হাতে পেলেও শিশুরা বেশিদিন বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিশুদের পড়াশোনা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি তারা মানসিকভাবেও ভালো নেই। অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ওপর।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে এই সময়টিতে শিক্ষাগ্রহণের পাশাপাশি তারা সামাজিক নানা আচরণও শেখে। এক্ষেত্রে স্কুলের গুরুত্ব অনেক বেশি। প্রতিটি স্কুলে শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক নানা আয়োজন থাকে। এখন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় সেসব বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। এই শিশুদের পড়াশুনা ক্ষতিগ্রস্তের পাশপাশি সবচেয়ে ভাবনার বিষয় যে, তারা মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে এই দীর্ঘ ছুটিতে শিশু শ্রম বাড়বে। মেয়ে শিশু ঝরে পড়বে। কারণ অনেক অসচ্ছল পরিবার তাদের সন্তানদের কাজে যুক্ত করে দেবে। অন্যদিকে মেয়ে শিশুদের বিয়ে দেবে।
বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম বলেন, শিশুদের সঙ্গে দেখা হলেই তারা বলে স্কুল খুলবেন কবে স্যার। তাদের মনে হয় বাড়িতে ভালো লাগে না। শিশুদের নিয়েই আমাদের সময় কাটে। এখন তা সম্ভব হচ্ছে না। অন্য দিকে তাদের পড়াশোনার ব্যাপক ঘাটতি হচ্ছে।
লম্বা ছুটির কারণে তাদের শিখনে দুর্বলতা বাড়বে বলে মনে করেন তিনি। বলেন, প্রাক প্রাথমিকে শিশুরা যা শিখেছে তা সব ভুলে যাবে। আর তাদেরকে পুনরায় স্কুলে ফেরাতেও অনেক সমস্যা হবে। সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো শিক্ষার মান অনেক পিছিয়ে গেছে। তা ফিরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে করোনাভাইরাস সংক্রমণের কারণে স্কুল বন্ধকালীন গ্রামের শিশুরা প্রাকৃতিক পরিবেশ পেলেও শহরের শিশুরা একেবারেই গৃহবন্দি। রাজধানী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এই পরিস্থিতিতে আমরা অনলাইনে যদিও ক্লাস নিচ্ছি, কিন্তু মূল দায়িত্ব তাদের (শিশু) পরিবারের। অভিভাবকদের নজর রাখতে হবে তার শিশুর পড়াশুনা ও আচরণের প্রতি। কারণ এ সময় শিশুদের মানসিক বিকাশ ঘটে।
এ প্রসঙ্গে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, স্কুলে প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুরা সামাজিক শিক্ষা পেয়ে থাকে। পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের বড় প্রত্যাশার জায়গা থাকে খেলাধুলা ও বন্ধুমহল।
তিনি বলেন, অনেক শিশু প্রথমে স্কুলে যেতে চায় না। কিন্তু যেতে যেতে এক সময় স্কুলে তার বন্ধু তৈরি হয়। যাদের সঙ্গে খেলাধুলা করতে পারে। যার ফলে শিশুদের কাছে আনন্দের জায়গা হয়ে ওঠে স্কুল। এখান থেকে সামাজিক আচরণেরও পরিচয় ঘটে।
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটির কারণে এসব শিশুদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নির্বাহী পরিচালক।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার কয়েকদিন পরেই গত ১৭ মার্চ থেকে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, যা এখনো চলছে। এ কারণে এরই মধ্যে সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ না কমলে চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠান না খোলারও ইঙ্গিত দিয়েছে সরকার।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি

