শুধু মেধা নয়, দরদি মানুষ চাই
খায়রুল আনাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৭ ৯ অক্টোবর ২০১৯
অচিন্তনীয় সব অপমৃত্যুর ঘটনা ঘটে সকল দেশের সেরা আমার প্রিয় জন্মভুমিতে। কখনো মাথায় বাড়ি দেয় মোটা বাঁশ বা কাঠ দিয়ে, ধড়ফড় করে নিমিষে মরে যায় তাজা মানুষ। কখনো এরশাদ সিকদার বুকের উপর লাফালাফি করে হাড়গোড় চূর্ণবিচূর্ণ করে হৃদ্যন্ত্র কলিজা সব ফাটিয়ে জ্যান্ত মানুষকে নিমিষে চ্যাপ্টা লাশে পরিনত করে। কখনো হরেক কায়দায় হত্যা করে সাত জনের লাশ ডুবিয়ে রাখে শীতলক্ষার জলে। কখনো গুলি করে, কখনো গলা কেটে, কখনো এফোঁড় ওফোঁড় করে, কখনো পায়ুপথে বাতাস পাম্প করে সব কিছু ফাটিয়ে, কখনো পুড়িয়ে, কখনো ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে (বাড্ডায় রেনুর মতো) হত্যা করে। কখনো আবরারের মতো কাউকে পিটিয়ে পিটিয়ে থেতলিয়ে থেতলিয়ে তথাকথিত মেধাবীদের পৈশাচিক উল্লাসে হত্যা করে।
আরো কতো বেশুমার কায়দায় মানুষকে আহত করা ও নিহত করা এ জনপদের নিয়মিত ঘটনা। ব্যতিক্রমী অমানুষ ছাড়া সবাই বাকরুদ্ধ হয়, বিষাদে বিষন্ন হয় অসহনীয় বিমূর্ত বেদনায় ; প্রতিবাদ করে, সোচ্চার হয়।
মানুষকে খুন জখম করা ছাড়াও বড় বড় আর্থিক অপরাধ সহ বাস্তবে আরো অপরাধ করে অপরাধীরা ; মোটাদাগে কারণ, উগ্র স্বার্থপরতা ভিত্তিক বাস্তব লাভ ক্ষতির হিসাব। যারা এ সব অপরাধ করে তারা কেউ সহজ সরল হাবা গোবা নয়, অনেক বুদ্ধিসম্পন্ন চালাক চতুর, কেউ কেউ মেধাবী হিসাবেও গণ্য। তারা মায়া মমতার ধার ধারেনা, নীতি নৈতিকতার তোয়াক্কা করেনা, ধর্মীয় অনুশাসনের ধারে কাছে যায়না; তাই তারা এমন বেপরোয়া হতে পারে।
কিছু খারাপ ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন অপরাধ জন্ম নেয়। সমস্ত ঘটনা ক্রিয়া প্রতিক্রিয়া ও ফলাফল এমন --- ঘটনার বিচার ও অপরাধীদের দৃষ্টান্টমূলক শাস্তি নিশ্চিত করা ; কোনো কোনো ক্ষেত্রে শাস্তিও হয়, কিন্তু নব নব কায়দায় আবার অপরাধ হয়। সব অপরাধের মধ্যে থাকে চরম অমানবিকতা আর নির্মমতা।
শুধু শাস্তি দিয়ে ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবেনা, যদি গভীরের বিমুর্ত কারণ দূর করা না যায়।
নিজেদের অজান্তেই এ দেশের অনেক মানুষের মন থেকে অপরাধনিরোধক ধ্রুপদী বোধ, নীতি নৈতিকতা উধাও হয়ে গেছে উগ্র স্বার্থপরতা ভিত্তিক বাস্তব লাভ ক্ষতির অসুস্থ হিসাবের চর্চায়, উবে গেছে সব বিমূর্ত মানবিক অনুভুতি ; যেগুলোর ভিত্তি ছিল স্বাভাবিক ন্যায়বোধ ও ধর্মীয় অনুশাসন। তথকথিত উগ্র প্রগতিবাদীরা দাপটের সাথে ধর্মীয় দর্শনকে মোটামুটিভাবে ঝেটিয়ে বিদায় করতে সমর্থ হয়েছে সাফল্যের সাথে, স্বাভাবিক বিমূর্ত মানবিক অনুভুতি ও ন্যায়বোধ পালিয়ে গেছে। সামষ্টিক বেখেয়ালের মাঝে সমাজ পতিত হয়েছে অচিন্তনীয় দর্শন সংকটে। এ শূন্যস্থান যতদিন শূন্য থাকবে ততদিন নতুন নতুন অপরাধ আর সংকট আবির্ভুত হবে পুনঃ পুনঃ।
দর্শনশূন্যতার শূন্যস্থানে যদি কোনো ভিত্তিকে যথাযথভাবে প্রতিষ্ঠিত না করা হয় তবে অশ্রুপাত কোনো টেকসই সমাধান আনতে পারবেনা।
আর একটা কথা বিবেচনায় রাখতে হবে, কল্যাণকর মানবিকতা ও মানুষের জন্য আন্তরিক দরদ বিবর্জিত মেধাবীরা দেশের তথা মানবসমাজের সম্পদ নয়, শত্রু। কাজেই ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তত একটা ধারণা মনে স্থান দিতে হবেঃ শুধু মেধা নয়, দরদি মানুষ চাই।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

