‘কালো জাদু’তে বিশ্বাস করেন কাজল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫২ ২৭ জুন ২০২৫
কালো জাদু’ বিশ্বাস করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি অলৌকিকতা নিয়ে এক আলোচনা সভায় বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের ভৌতিক সিনেমা ‘মা’ নিয়ে ব্যস্ত কাজল। সেই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই কালো জাদু নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
কাজল বলেন, আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস করতে হবে। এমন কিছু সময় আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।
নিজের ভৌতিক অভিজ্ঞতাও জানিয়েছেন কাজল। তার কথায়, পুরনো একটি হাভেলিতে গভীর রাতে শুটিং করছিলাম আমরা। কলকাতা থেকে বেশ কয়েক ঘণ্টার দূরত্ব সেই হাভেলির। হঠাৎ দেখি একটি জানলায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমরা কিন্তু সেই খুলি ওখানে রাখিনি। হঠাৎ এটা আমি দেখতে পাই। তার কিছুক্ষণ পরে একটি বাচ্চা মেয়ে হঠাৎ এসে বলে ‘আন্টি, আমার কমলালেবুর রস খুব ভাল লাগে। সেই মেয়েটি আবার পেত্নীর বেশে ছিল।
ভারতীয় পুরাণেও বিশেষ আগ্রহ রয়েছে কাজলের। ভবিষ্যতে পুরাণ সংক্রান্ত কোনও সিনেমায় অভিনয় করতে চান তিনি। বিশেষ করে কৃষ্ণ ও রাবণের চরিত্র তার খুব পছন্দ। কখনও সুযোগ পেলে এই দুই চরিত্রে অভিনয় করবেন কাজল।
শৈশবে ভৌতিক সিনেমা পছন্দ করতেন না কাজল। অভিনেত্রীর বোনের আবার ভূতের সিনেমার নেশা ছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার ভৌতিক সিনেমা খুব একটা পছন্দ ছিল না। আমার বোন খুব দেখতে চাইত। আমি ওকে বলতাম, ভয় পেতে হলে ভূতের সিনেমা দেখার কোনও দরকার নেই। ভয় পেতে হলে, আমাকে বল। আমি বিনামূল্যে ভয় দেখিয়ে দেব। কিন্তু সেই প্রস্তাবে আমার বোন কখনও রাজিই হয়নি।
বলে রাখা যায়, চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি ভিত্তিক গল্পে নির্মিত হয়েছে কাজল অভিনীত ‘মা’। যেখানে যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই গ্রামে মেয়ের সঙ্গে এসে বিপাকে পড়ে কাজল। হঠাৎ উধাও হয়ে যায় তার কন্যা।
কাজল জানতে পারে, সেই গ্রামে বিগত তিন, চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তার মেয়েও সেই অশুভ শক্তির শিকার। কাজল কি পারবে সেই রহস্যের সমাধান করতে? সেই গল্পই উঠে আসবে ‘মা’ সিনেমায়।
এটি নির্মাণ করেছেন পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরাত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই ‘মা’ সিনেমাতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











