শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৩ ৮ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। সেই থেকে এখন পর্যন্ত দেশটিতেই থাকছেন আওয়ামী লীগ সভাপতি। বুধবার (৮ জানুয়ারি) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ভিসার মেয়াদ আরো বাড়ানো হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ভারত সরকারের কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধও জানিয়েছে তারা।
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুই দফা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তারা। এছাড়া গুম, জুলাই-আগস্টে গণহত্যা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি। ভিসার মেয়াদ কতদিনের জন্য বৃদ্ধি করা হয়েছে, তাও জানা যায়নি।
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এর আগে তাকে রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) দেয়া নিয়ে গুঞ্জন ছিল। তবে মন্ত্রণালয়ের সূত্র এ ধরনের কোনো সম্ভাবনার কথা অস্বীকার করেছে। কারণ, ভারতে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় দেয়া নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সারাদেশে বিভিন্ন স্থানে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে।
গত অক্টোবরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গত সোমবার (৬ জানুয়ারি) একই আদালত জোরপূর্বক গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের গ্রেফতার করে ১২ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
শেখ হাসিনার বিচারকাজ এগিয়ে নিতে এরই মধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ২৩ ডিসেম্বর নয়াদিল্লিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায় তারা। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
গত ৩ জানুয়ারির হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারত সম্ভবত শেখ হাসিনাকে ফেরত দেবে না। দিল্লি সরকারের একটু সূত্র জানায়, বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে জানানো হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি।
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনও কাজ শুরু করেছে। কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে তদন্তের অংশ হিসেবে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান তারা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







