সবাই মরেছে সরল বিশ্বাসে, দেশের ভালো হবে: আফজাল হোসেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৩ ৩১ অক্টোবর ২০২৪
এক সময়ের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। এখনও তিনি শিল্প সংস্কৃতিকে উচ্চ মাত্রায় নিয়ে যেতে বদ্ধ পরিকর। লেখালিখির হাত দুর্দান্ত। ফেসবুকে নানা সময়ের উপাখ্যান লিখে দেশের মানুষকে জাগ্রত করে তোলেন এই অভিনেতা। এবার তিনি ভিন্নরকম একটি পোস্ট শেয়ার করেছেন।
আফজাল হোসেন বুধবার (৩০ অক্টোবর) ফেসবুকে এক স্ট্যাটাসে দেশের বর্তমান চিত্র নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। দীর্ঘ এক পোস্টে তিনি দেশ এবং দেশের মানুষের কথা তুলে ধরেছেন। ফেসবুকে অভিনেতার দীর্ঘ সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
আমরা একটা দেশে বাস করি। দাবি করি, দেশটা আমাদের। দেশ আমাদের হলে কিছু দায় তো থাকে। দায় কি, কেনো- অনেক মানুষ হয়তো বোঝেনা। এই না বোঝা দোষের নয়। কিন্তু বুদ্ধিমান, বুঝদার মানুষদের কেলো কীর্তিকলাপে মানুষের জীবনে হয়রানি বেড়েই চলেছে! এ ভয়ানক বিপদ থেকে উদ্ধারের কি উপায়?
দোকানে দরকারি জিনিস কিনতে গিয়ে মানুষ দামে ঠকছে। বুদ্ধি খাটিয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়া পণ্যের মেয়াদ বাড়িয়ে দিয়ে সেই পণ্য ক্রেতাকে কেনানো হচ্ছে। কেউ বলবেনা, এইসব বুদ্ধির প্যাঁচ ভালো। সেদিন দেখতে পেলাম, পোশাকে চেহারায় ধর্ম পালনকারী একজন মানুষ- যার কাছে শুধু সততাই আশা করা উচিত, তিনি আসলে প্রচণ্ড অসৎ। জানা গেলো, ডিমের দাম বৃদ্ধিতে এই ধর্মপালনকারী লোকটার হাত রয়েছে। এইরকমের মানুষকে নিজের ধনসম্পদ বৃদ্ধির অসৎ বুদ্ধি খাটাতে দেখলে আশা টিকে থাকেনা।
খাদ্যে প্রতারণা, ওষুধে, চিকিৎসায়, নিত্য ব্যবহার্য পণ্যে, প্রাতিষ্ঠানিক সেবায়, শিক্ষায়, তথ্য প্রবাহে এমনকি সম্পর্কেও মানুষ অন্যায় বুদ্ধি খাটিয়ে জীবন যাপন জটিল করে তুলছে। সে জটিলতায় পড়ে মানুষের হয় করুণ দশা। কিছু মানুষ শুধুই নিজের সমৃদ্ধির জন্য দেশের সকলের সাথে ক্রমাগত অন্যায় বুদ্ধি খাটিয়ে খাটিয়ে- শেষমেষ কতটা লাভ হয়, কতটুকু হয় অর্জন?
তথ্য বের হয়ে আসে, অমুকে এতো হাজার কোটি টাকা চাঁদা তুলে খেয়েছে। জানা যায়, অমুকে বিদেশে এত পরিমাণ টাকা সরিয়েছে- যার পরিমাণ ভাবাও অসম্ভব। এই জাতীয় মানুষগুলো মানসিকভাবে সুস্থ বলে কি ভাবা যায়? এ সকল মানুষদের প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা এই ঘটনা ছড়িয়ে গেলে কি রটনা ভেবে উড়িয়ে দিতে পারে?
যে মানুষটা রোজ মিথ্যা খবর পরিবেশন করে করে দেখে পাঠক, দর্শকসংখ্যা হু হু করে বেড়ে চলেছে, কেমন অনুভব করে সে! গৌরববোধ করে। গৌরববোধই করে। প্রতারণা সাফল্য এনে দিচ্ছে বিবেচনা করে প্রতারণার মাত্রা দেয় বাড়িয়ে। এমনই তো অভিজ্ঞতা আমাদের।
কত কত মানুষদের মরতে হলো। সবাই মরেছে সরল বিশ্বাসে। বিশ্বাস, দেশের ভালো হবে। মানুষ ভালো থাকবে। আমরা ভালো থাকবার মতো কথায়, খবরে লাভ হবে মনে করিনা। লাভ দেখি উত্তেজনা ছড়ানোয়, হতাশ হওয়ার মতো গল্পে, বিবরণে। নানা রকমের প্রতারণার খাঁচায় একটা দেশ, দেশের মানুষেরা ক্রমশ আটকা পড়ে যাচ্ছে। এ এক নয়া সংকট। মানুষ বহুকাল ধরে দেখে আসছে- দেশ বদলের জন্য মানুষ নিজের প্রাণকে তুচ্ছজ্ঞান করতে পারে। বেঁচে থাকারা এতোটাই নির্লজ্জ এবং স্বার্থপর- মানুষের আত্মত্যাগ, রক্তের উপর হেসে খেলে নিজের নিজের সাফল্য সৌধ নির্মাণ করতে চায়। এইসব অসভ্য চাওয়া পূর্ণ হয়ও। মানুষ কি এসবকে সাফল্য, পরম প্রাপ্তি ভাবতে পারে?
একদিনের একটা ঘটনা। কবরস্থানে এক পরিচিতজনের দাফন ক্রিয়া শেষ করে ফিরছি। ফেরার সময় এক কীর্তিমানের নাম দেখে সে কবরের পাশে আমরা কজনা দু'দন্ড দাঁড়াই। তিনি আমাদের চেনা, কখনও পরিচয় হয়নি তবু মনে হয় কাছের ছিলেন। দাঁড়িয়ে প্রার্থনা করি। তারপর মনে হয়, একটু ঘুরে দেখা যাক- আর কোন কোন নামি মানুষের কবর এ কবরস্থানে রয়েছে।
দেখতে পাই- একটা কবরের পাশে অনেক মানুষ জড়ো হয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখছে। কৌতূহলে আমরাও দাঁড়াই। একজন মহিলার কবর। নাম, ঠিকানা লেখা। কবে, কোন সনে মৃত্যু উল্লেখ করা আরও বড় করে উল্লেখ করা নামি, সফল স্বামীর নাম ও পরিচয়। বড় করে লেখা স্বামীর নামটা পড়ে দু-একজনকে অশোভন উক্তি করতে শুনি। ফেরার পথে মনে প্রশ্ন জাগে, টাকা পয়সা, ক্ষমতা, সাফল্য- এসবের জন্য মানুষ কত বেপরোয়া। দুনিয়ায় কি এজন্যেই আসা! সব পেতে চাওয়ায় আনন্দ আছে- সবকিছু পেয়ে যাওয়াই কি জীবনের সার্থকতা?
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

