ঢাকা, ২০ জুন শনিবার, ২০২৬ || ৬ আষাঢ় ১৪৩৩
good-food
২৩৭১

ঢাকা জেলা

সেহেরি ও ইফতারের সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৫ ৮ এপ্রিল ২০১৯  

আগামী ৭ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে চলতি বছরের সেহেরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

 

শনিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে রোববার।

 

সোমবার থেকে শুরু হয়েছে শাবান মাস গণনা। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে শবে বরাত পালিত হবে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা শুরু হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৫২ মিনিটের মধ্যে সেহেরি খেতে হবে। ইফতার করতে হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সূচিতে সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে।

 

ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

একইভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

 

 

 

 

 

 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর