ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৭০

হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১০ ৩ জুন ২০২৬  

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৪ হাজার ৫৭২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি হয়েছে ২৬৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৪৯ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের। এখন পর্যন্ত একদিনে রেকর্ড ১৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে শিশুদের হাম-রুবেলা (এমআর) বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।