৫ মিনিটেই ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪৮ ৭ এপ্রিল ২০২৩
আসন্ন ঈদ যাত্রায় আজ শুক্রবার থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে মাত্র ৫ মিনিটে ট্রেনের ২৪ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
এবার ট্রেনের টিকিট যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারই প্রথম সব আন্ত:নগর ট্রেনের টিকিট অনলাইনে দেয়া হয়। আর এই সুবিধা গ্রহণ করেছেন সাধারণ যাত্রীরা। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হবার ১ মিনিটের মাথায় আট হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম দিনের ২৪ হাজার ৭২৫টি টিকিট বিক্রি হতে সময় লাগে মাত্র ৫ মিনিট।
শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় শুনসান নীরবতা। যাত্রীদের কোন হাকডাক নেই। কাউন্টার ফাঁকা। টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন নেই।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, অনলাইনে টিকিট বিক্রি সহজ হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট পাচ্ছে। তিনি জানান, এবার মাত্র ৫ মিনিটেই রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি হয়নি।
এসময় রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম শফিকুর রহমান জানান, অনলাইনে সব টিকিট দেয়ায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে। এখন আর কাউকে স্টেশনে এসে রাত জেগে লাইনে দাঁড়াতে হয় না। আমাদের পরিশ্রমও অনেক কমে গেছে।
আজ বিক্রি করা হয়েছে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।
ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস—এই সাতটি ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


