উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শোডাউন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৯ ২৫ মার্চ ২০২৫
ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে চড়ে এলেন। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। এই বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) সোমবার (২৪ মার্চ) পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করেছেন।
সারজিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন। শতাধিক গাড়ির (কার-মাইক্রোবাস) বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন। দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আয়োজিত পথসভায় জনগণের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
পথসভায় সারজিস আলম বলেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে মানুষ আর দলের নাম বা প্রতীকের ওপর ভিত্তি করে ভোট দেবে না। এতোদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন, যা আর হতে দেওয়া যাবে না। ভোটের আগে নেতারা এসে কিছু টাকা দিয়ে যান, আর নির্বাচনের পর জনগণের সেবার পরিবর্তে তারা অর্থের জন্য হাত বাড়ান। আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাই। যে জনপ্রতিনিধি হয়ে মানুষের সম্পদ লুট করবে, তাকে আর মেনে নেওয়া যাবে না।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে উড়োজাহাজে করে সারজিস আলম সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সাড়ে ১১টার দিকে। সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষা করছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান। সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ব্যান্ড দলের সদস্যদের সরব উপস্থিতিও ছিল। সেখান থেকে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে পথসভায় বক্তব্য দেন সারজিস।
আটোয়ারী উপজেলার রাখালদেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন, ‘আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সারজিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই চারটি গাড়ি সারজিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। পরে বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারীতে এসে ইফতার করেছি আমরা।’
শতাধিক গাড়ির (কার-মাইক্রোবাস) বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন
দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন করতোয়া নদীর ওপর চতুর্থ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে ১৩৫টি গাড়ির জন্য পাঁচ হাজার টাকা টোল দেন সারজিস। সেতুর টোল আদায়কারী বাবু বলেন, ‘১৩৫টি গাড়ির জন্য আমাদের পাঁচ হাজার টাকা টোল দিয়েছেন সারজিস আলম।’
আটোয়ারী উপজেলার মাইক্রোবাস চালক মো. আসিফ বলেন, ‘বহরে কতটি গাড়ি ছিল, তার সঠিক সংখ্যা বলতে পারবো না। তবে দেড় শ গাড়ির বেশি হতে পারে। আমাদের একেকটি গাড়ির ভাড়া সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে। বেশিরভাগই ভাড়া করা গাড়ি ছিল।’
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জে পথসভা শেষ করে সারজিস আলম গাড়িবহর নিয়ে বোদা উপজেলার দিকে যান। সেখানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পথসভা করে পঞ্চগড় শহরের ওপর দিয়ে তেঁতুলিয়া উপজেলায় চলে যান সারজিস। পরে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় পথসভা শেষে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে। তবে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি।
ইফতারের আগে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরের ওপর দিয়ে সরাসরি আটোয়ারী উপজেলা শহরে চলে আসে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আটোয়ারী উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন গাড়িবহরে অংশ নেওয়া নেতাকর্মীরা।
সারজিস আলমের আগমন উপলক্ষে গত দুদিন ধরে পঞ্চগড় জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতে পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে নির্বাচিত হওয়ায় সারজিস আলমকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

