করোনা নিয়ে যত ভুল ধারণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৫ ২৭ এপ্রিল ২০২১
করোনা ঘিরে আতঙ্ক বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এই রোগ ঘিরে নানা রকম গুজব এবং ভুল ধারণা। ফেসবুক-হোয়াট্স্যাপে ঘন ঘন আসছে নতুন তথ্য। কিন্তু সেগুলো কতটা সত্যি যাচাই করেন কি? কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে সতর্ক হন-
রোদে করোনা মরে
গত বছরও অনেকে বলেছিলেন, আমাদের দেশের যা আবহাওয়া তাতে করোনার সংক্রমণ মারাত্মক হবে না। খুব গরমে এই ভাইরাস মরে যায়। গরম পানিতে গোসল করলে এই রোগ আটকানো যায়। রোদে দাঁড়িয়ে থাকলে করোনা আক্রান্ত হবেন না। প্রত্যেক ধারণাই একদম ভুল।
উচ্চ তাপমাত্রায় যে এই ভাইরাস নিস্তেজ হয়ে যায়, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি।
অল্প বয়সীদের মধ্যে করোনার প্রভাব গুরুতর হয় না
এই ধারণাও সম্পূর্ণ ভুল। শুধু বয়স্কদের এই রোগ চেপে বসছে এবং তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, এমন নয়। যেকোনও বয়সের মানুষের এই রোগের প্রভাব মারাত্মক হতে পারে। বিশেষ করে রূপ পরিবর্তিত ভাইরাস ছোটদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। কম বয়সীদের মধ্যেও যথেষ্ট প্রভাব ফেলছে। হাসাপাতালে নিয়ে যেতে হচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যুও হয়েছে।
নিউমোনিয়ার প্রতিষেধক নিলে কোভিড আক্রান্ত হয় না
কোভিডের অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট। নিউমোনিয়ারও তাই। কিন্তু তার মানে এই নয় যে, নিউমোনিয়ার প্রতিষেধক করোনাও আটকাবে। এমনকি যদি ভাবেন সদ্য নিউমোনিয়া সেরে উঠেছেন, তাই করোনা হওয়ার কোনও সম্ভাবনা নেই, সেটাও ভুল।
শ্বাসরোধ করে থাকতে পারছেন মানে করোনা হয়নি
বাড়িতে নিজেই কোভিড পরীক্ষা করা যায়, এই ধারণাটাই ভুল। অনেকেই মনে করছেন, যদি ১০ সেকেন্ড শ্বাসরোধ করে রাখতে পারেন, তাহলে করোনা হয়নি। এমন কোনও তথ্য ভুলেও বিশ্বাস করবেন না। আর মনে রাখবেন, এই রোগের উপসর্গ অনেক। তার প্রত্যেকটা আপনার না-ই থাকতে পারে।
মশার কামড়ে করোনা ছড়াচ্ছে
মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর কিছু রোগ হতে পারে। কিন্তু করোনা হওয়ার কোনও সম্ভাবনা নেই। মূলত সংক্রমিত মানুষের সংস্পর্শে এলেই করোনা ছড়াচ্ছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

