করোনা: ভারতীয় ধরনের উপসর্গ ভিন্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৫ ১৫ জুলাই ২০২১
করোনাভাইরাস উহান থেকে যে রূপ নিয়ে এসেছিল, তা পাল্টে গেছে। সে কবে প্রাণী থেকে লাফিয়ে এসেছিল মানুষের শরীরে। এরপর জনে জনে ছড়িয়ে পড়ার অপূর্ব খেলায় মেতেছে। ক্রমেই রূপ বদলে ভাইরাসটি আরও শক্তিশালী হয়ে উঠছে। দেহে যে প্রতিরোধ সেনারা রক্ষী হয়ে আছে, এদের নজর এড়িয়ে চুপিসারে ঢুকে পড়ছে।
ইংল্যান্ডের কেন্ট ও আলফা, এরপর দক্ষিণ আফ্রিকার বিটা, ব্রাজিল ঘুরে গামা আর সবশেষে ভারতে এল ডেলটা ভ্যারিয়েন্ট। এতেও থামল না এর গতি, এল ডেলটা প্লাস। তবে দেশে এখনো ডেলটা প্লাস ধরনটি শনাক্ত হয়নি। দেশের পরিসংখ্যান অনুযায়ী, নমুনা পরীক্ষাগুলোর মধ্যে ৮০ শতাংশ ক্ষেত্রেই পাওয়া গেছে ডেলটা ধরন বি.১.৬১৭.২। এ প্রজাতির কারণে এখন আইসিইউতে ভর্তি বাড়ছে।
ডেলটা কেন মারাত্মক?
ভাইরাসের এ ধরনটি খুব সংক্রামক। প্রতিরোধব্যবস্থাকে এড়িয়ে শরীরে ঢুকে পড়ে। অতি দ্রুত স্পাইক প্রোটিনের আকার বদলে শরীরের নানা কোষে আক্রমণ করতে পারে। খুব তাড়াতাড়ি শরীরের কোষের বাঁধন দুর্বল করে দেহে ছড়িয়ে পড়ে।
উপসর্গ
• প্রধান উপসর্গ মাথা ধরা। সেই সঙ্গে সর্দি, জ্বর ও গলাব্যথা।
• ডায়রিয়া, পেটব্যথা, বমি ভাব, রুচি না থাকা, বদহজমের সমস্যা দেখা দেয়। স্বাদ-গন্ধ না-ও পেতে পারে।
• অনেক সময় রক্ত জমাট বাঁধে। এমন ক্ষেত্রে ব্লাড থিনার ব্যবহার করা হয়।
• হঠাৎ করেই অক্সিজেনের মাত্রা কমে। রক্তে অক্সিজেনের মাত্রা ৫০ শতাংশে নামলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে যায়।
• ত্বকেও ক্ষতিকর প্রভাব পড়ে। নখ কালো হয়ে যায়, শরীরে র্যাশ ওঠে, চুল পড়ে যায়।
• শ্রবণশক্তিও কমে যায়।
আপাতত স্বাস্থ্যবিধি মানা খুব জরুরি, টিকাও প্রয়োজন। টিকার দুটি ডোজ নিলে মৃদু বা মাঝারি মাত্রার উপসর্গ দেখা দেয়। সংক্রমিত হলেও হাসপাতালে ভর্তি বা মৃত্যুর আশঙ্কা অনেক কম। সুস্থ থাকতে চাইলে স্বাস্থ্যবিধিও মানতে হবে। স্বাস্থ্যবিধি না মানায় গ্রামে সংক্রমণ বেড়েছে। টিকা নিতে না পারা, চায়ের দোকানে ভিড় করা এবং শারীরিক দূরত্ব বজায় না রাখার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আক্রান্তের হার বৃদ্ধির পেছনে ‘আমাদের করোনা হবে না’–এমন ভ্রান্ত ধারণাও দায়ী। ডেলটার পর নতুন আতঙ্ক ছড়াচ্ছে করোনার ল্যাম্বডা ধরন। দক্ষিণ আমেরিকান ধরনটি ৩০টি দেশে শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে। কারণ, খুব অল্প সময়ে স্পাইক প্রোটিনের (শুঁড়ের মতো) অনেক মিউটেশন ঘটিয়েছে ভাইরাসটি। বদলে ফেলেছে স্পাইক প্রোটিনের আকার।
স্পাইক প্রোটিন ভাইরাসকে মানবদেহে ঢুকতে সাহায্য করে। দ্রুত আকার বদলে মানবকোষে প্রবেশের নতুন কৌশল বের করে ফেলেছে ল্যাম্বডা ধরন। তবে যে ধরনই আসুক, আমাদের ঢাল-তলোয়ার একই থাকবে। শতভাগ লোককে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, উপসর্গ দেখা দিলে হাসপাতালে যেতে হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

