কাঁচামরিচের এত ঝাল!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৭ ১৭ জুলাই ২০২০
ঝাল খেতে পছন্দ করেন বলে অনেক ভোজনরসিক খাওয়ার সময় আলাদা করে কামড় দিয়ে খান কাঁচামরিচ। তবে তারা এর দামের ‘ঝাল’ পছন্দ করেন তা কিন্তু নয়।
এমন ক্রেতা একজনও খুঁজে পাওয়া যাবে না। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে দেড়’শ টাকার বেশি। যা রীতিমতো আকাশচুম্বী।
শুক্রবার বাজারে প্রতি কেজি ঝাল কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর একটু ঝাল কম এমন কাঁচামরিচের কেজি ১৬০ টাকা।
এছাড়া সবজির বাজার আগের মতোই চড়া। দাম বাড়ার তালিকায় আরো যোগ হয়েছে পেঁয়াজ ও জিরা। দাম কমার টেবিলে যুক্ত হয়েছে শুধু ব্রয়লার মুরগি।
ব্যবসায়ীরা বলেছেন, সীমান্তের ওপার (ভারত) থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বর্ষণে দেশে সৃষ্ট বন্যায় ক্ষতির মুখে পড়েছে সবজি আবাদ। বিশেষ করে উত্তরাঞ্চলে এ ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। এজন্য কাঁচামরিচসহ সবধরনের সবজির দাম বেড়েছে।
এদিন বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি করলা ৫০-৬০ টাকা, পটল ৪০- ৫০ টাকা, ঝিঙা ৫০- ৬০ টাকা, টমেটো ও গাজর ৮০-১০০ টাকা, আলু ৩০-৩৫ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, বরবটি ও চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, কচুরমুখী ৫০-৬০ টাকা, পেঁপে ও কাঁকরল ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও এসব সবজির দাম ছিল ২০-৪০ টাকার মধ্যে।
গত সপ্তাহের শুরুতে পেঁয়াজের দাম কমেছিল। তবে সপ্তাহের শেষে আবার দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির। প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ ৩৫-৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি জিরায় ১০-৩০ টাকা বেড়ে বিকোচ্ছে ৩২০-৩৮০ টাকায়।
তবে প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার আগে ব্রয়লার মুরগির দাম কমছে। বাজারে প্রতি কেজি এ মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। যা গত সপ্তাহে কেজিতে ৫ টাকা বেশিতে বিক্রি হয়েছে।
কাওরান বাজারের মুরগি ব্যবসায়ী মোশারফ বলেন, কোরবানির ঈদের আগে ব্রয়লার মুরগির চাহিদা তুলনামূলক কম থাকে। ফলে এ সময়ে দামও কমছে। এছাড়া অন্যান্য মাংসের মধ্যে গরু ৫৮০-৬০০ টাকা এবং খাসি ৮০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










