কালো মানেই ‘কালা ভুনা’ নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৬ ২৪ জুলাই ২০২১
আপনার সামনে যখন গাঢ় খয়েরি রঙের প্রায় শুকনো করে রান্না করা মাংসের বাটিটা আসবে, তখন থেকেই আপনার মস্তিষ্কের নিউরোনে শুরু হবে এক অপার্থিব স্বাদ ক্ষরণ। আর যখন সরষের তেলে জারিত হওয়া এলাচ-দারুচিনি মাখা মাংসের গন্ধ নাকে লাগবে, নাকে লাগবে শুকনো মরিচের পোড়া পোড়া গন্ধ, তখন আপনার মনে হবে ‘হৃদয় আমার নাচেরে আজিকে।’ কিন্তু যখন মাংসের ওপরের গাঢ় খয়েরি রং ভেদ করে আপনার জিভ আঁশযুক্ত হালকা গোলাপি রঙের মাংসের স্বাদ পাবে, তখন সেটাকে কোনো উপমায় ধরতে পারবেন না।
হৃদয় নাচে, নইলে কি আর পুরান ঢাকার অলিগলির কিংবা নতুন ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টের কালা ভুনার জন্য প্রতিদিন দীর্ঘ লাইন পড়ে? যারা মাংস ভালোবাসেন, বিশেষ করে গরুর মাংস, তাঁদের কাছে কালা ভুনা বা কালো ভুনা স্বর্গীয় স্বাদের লোভনীয় এক খাবারই বটে। কালো বলে কেউ তাকে দূরে ঠেলে দেয়নি তো বটেই, কালো বলেই সবাই তাকে পাতে তুলে নিয়েছে। কে কতটা কালো করে রাঁধতে পারে, মাঝে মাঝে এখন তারও একটা ভুলভাল প্রতিযোগিতা দেখা যায়। ভুল! পুরো না হলেও আংশিক ভুল তো বটেই। ভুলচুক যাই হোক, আগে গল্পটা বলি।
গল্পটা বিরাট। কালা ভুনা মানে কষিয়ে কষিয়ে মাংস কালো করে ফেলার রেস্টুরেন্টকেন্দ্রিক গল্প নয়। কালা ভুনা মানে মমতা। কালা ভুনা মানে ভালোবাসার গল্প, জনপদের গল্প। কোরবানির পর যখন প্রচুর মাংস থাকে, তখন সেগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। এই ২০২১ সালে গ্রাম পর্যন্ত খাদ্য সংরক্ষণের জন্য ফ্রিজ ব্যবহৃত হচ্ছে। কিন্তু আজ থেকে বছর দশ আগেও যে পরিস্থিতি সেরকম ছিল না, সেটা আমরা জানি।
এবার আরও পেছনে যান—বিশ, ত্রিশ কিংবা পঞ্চাশ বছর। কী দেখবেন? একটি অযান্ত্রিক গ্রামীণ পরিবেশ, যেখানে ফ্রিজ তো দূরের কথা ইলেকট্রিসিটির খাম্বাও নেই। সে সময়ও মানুষ মাংসসহ বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করত। খাবার সংরক্ষণ করার বিভিন্ন স্থানীয় উপায় ছিল সে সময়।
সেরকমই একটি পদ্ধতি হলো, অনেক মাংস এক সঙ্গে হাঁড়িতে জ্বাল দিয়ে রাখা। প্রতিদিন অল্প অল্প করে জ্বাল দিতে হবে। একটু হাড়সুদ্ধ মাংস বেশি করে রাখা হতো, যাতে জ্বাল দিয়ে নরম করে খাওয়া যায়। আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে। তাঁরা জানিয়েছেন, এখন সময়ের অভাবে এবং প্রযুক্তির সহজলভ্যতার কারণে নিজেরা না করলেও, দাদি কিংবা নানি অথবা মায়ের হাতে বহু আগে খেয়েছেন এমন খাবার।
আরও যেটি জানা যায়, জ্বাল দেওয়া এই মাংস খাওয়া হতো তিন চার দিন পর থেকে। মাংসের হাঁড়ি থেকে মাংস তুলে তাকে আলাদাভাবে হালকা মসলা দিয়ে রান্না করা হতো। যেহেতু প্রতিদিন মাংসের হাঁড়িতে জ্বাল দেওয়া হতো, তাই সে হাঁড়ির মাংস নরম হয়ে ধীরে ধীরে কালচে রং ধারণ করত। কিন্তু মাংসের ভেতরটা থাকত গোলাপি আভাযুক্ত।
পরে যখন সেই মাংস কষিয়ে রান্না করা হতো, তখন তার ভেতরটা হতো গোলাপি রঙের জুসি আর বাইরের অংশ কষানোর ফলে কালো রং ধারণ করত। এটিই হলো কালা ভুনার আদি উৎস। পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের খাবারের প্রচলন ছিল এক সময় এবং এখনো কোথাও কোথাও আছে। নিদেনপক্ষে কোনো কোনো পরিবারে এখনো সেটার চর্চা আছে কোরবানির সময়।
অঞ্চল হিসেবে চট্টগ্রামের কালা ভুনার খ্যাতি আছে বিশেষ। অনেকে কালা ভুনাকে চট্টগ্রামের খাবার বলে উল্লেখ করে থাকেন। চট্টগ্রামের হোরবাইন্নে ফুঁঅনা গোশত, ফুয়ানা গোশত, কওয়াবের গোশত, কোয়াবের গোশতকেই এখন কালা ভুনা বলা হয় তার মূল প্রক্রিয়াটিকে বাদ দিয়ে। চট্টগ্রামের বিশেষ খ্যাতি থাকলেও মাংস সংরক্ষণ করার এ পদ্ধতি অনেক প্রাচীন এবং এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই প্রচলিত। তবে রন্ধনপ্রণালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। আছে মসলা প্রয়োগের ভিন্নতাও।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী রন্ধন প্রণালিটি কী?
হলুদ ছাড়া মাংস ৩–৪ দিন জ্বাল দেওয়ার পর ঝোল থেকে তুলে পেঁয়াজ বেরেস্তা করে মসলা কষিয়ে টালা মসলা দিয়ে ভুনা করাই হচ্ছে কালা ভুনা। টালা মানে, মাটির খোলায় হালকা গরম করে নেওয়া। এখন আপনি অন্য কিছুতেও মসলা হালকা ভেজে নিতে পারেন। তারপর কিছু গোটা আর কিছু গুঁড়ো করে মাংসে ব্যবহার করতে পারেন।
যেহেতু মাংস ৩–৪ দিন জ্বাল দেওয়া হয়, তাই এটি নরম থাকে। তারপর আবার কষিয়ে রান্না করলে তার বাইরের অংশ কালো বা গাঢ় খয়েরি একটা রং ধারণ করে। আর ভেতরটা গোলাপি থেকে যায়। এবার আপনি আপনার ইচ্ছেমতো রান্না করতে পারেন।
রেসিপি
গরুর মাংস বড় টুকরো করে চর্বিসহ হলুদ ছাড়া সব মসলা খুব অল্প করে দিয়ে কয়েকবার নেড়েচেড়ে নিতে হবে। তারপর তেলে পেঁয়াজ বেরেস্তা করে, আদা-রসুন-পেঁয়াজ বাটা, ধনে-জিরা-মরিচ গুঁড়ো দিয়ে মসলা কষিয়ে তার মধ্যে মাংসটা ঝোল ছাড়া কষাতে হয়। টালা মসলার গুঁড়ো ছড়িয়ে দিন ওপরে, তাতে একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে।
টালা মসলা গুঁড়োতে থাকে গরম মসলা, মৌরি, রাঁধুনি, জায়ফল, জয়ত্রী, আস্ত ধনে, শুকনা মরিচ, গোল মরিচ। ঢিমে আঁচে অনেকক্ষণ ধরে পানি ছাড়া কষিয়ে নিন। তারপর আপনার পছন্দ মতো রং পেয়ে গেলেই নামিয়ে খেয়ে নিন। খাসির মাংস দিয়েও রান্না করা যায় এটি। আবার অনেকে বলেন, যেকোনো রেড মিট দিয়েই তৈরি করা যায় এই উপাদেয় খাবার।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

