সবুজ ভালবাসা
গাছ উপহার পেল ছাদবাগানের ক্ষতিগ্রস্ত সেই পরিবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ২৩ অক্টোবর ২০১৯
গাছপালা ভীষণ প্রিয়। সেই ভালো লাগা থেকে সাভারের সিআরপি রোডে বাড়ির ছাদে বাগান করেন আহসান হাবিবের পরিবার। কিন্তু সেই গাছ নির্বিচারে কেটে ফেলেন এক ডাইনি। ক্ষতিগ্রস্ত সেই পরিবারকে শতাধিক গাছ উপহার দিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন’। বুধবার দুপুরে ভুক্তভোগী আহসানের বাসায় গিয়ে এসব গাছ তুলে দেয় সংগঠনটি।
এর আগে খালেদা আক্তার লাকি (৪৫) নামের নারী দা দিয়ে নির্বিচারে সেই ছাদবাগানের সব গাছ কেটে ফেলেন। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে। পরে সাভার থানায় অভিযোগ করেন আহসান। বুধবার সকালে সেই নারীকে আটক করে পুলিশ।
গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি জানান, যেভাবে গাছগুলোকে কাটা হয়েছে, সত্যি আমরা মর্মাহত। যাদের গাছ কাটা হয়েছে তাদের দুঃখ লাগবে। আমরা কিছু গাছ তাদের হাতে তুলে দিয়েছি। তাদের সুন্দর একটি বাগান সাজিয়ে দিতে চাই।
দেশের প্রথম গাছের হাসপাতালের এ প্রতিষ্ঠাতা আরো বলেন, আমরা যে গাছগুলো নিয়েছিলাম এই গাছগুলোও এক-একটি প্রতিবাদের অংশ এবং গাছ হারানো সুমাইয়ার কষ্ট লাঘবের চেষ্টা করেছি। কারণ একটি গাছ অনেক যত্নে বড় করতে হয়। আর তা যদি চোখের সামনেই একজন কেটে ফেলে, সেই কষ্ট অনেক বড়। এখন সে নতুন গাছ পেয়ে হয়তো কিছুটা স্বস্তি পাবেন। যতগুলো গাছ কাটা হয়েছে এবং যে যে জাতের গাছ কাটা হয়েছে সেগুলো আমরা তাকে দিয়েছি।
দীর্ঘদিন ধরে ছাদ বাগান নিয়ে কাজ করা এই বৃক্ষপ্রেমী আরো বলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। বিষয়টি স্পর্শকাতর। একটি বাড়ির সবাই বাগান করে না। কিন্তু গাছগুলো সবাইকেই অক্সিজেন দেয়। তাদের (সুমাইয়ার) ফ্লাট মালিক সমিতি থেকে এক মাসের মধ্যে গাছগুলো সরিয়ে ফেলার জন্য সময় দেয়া হয়েছিলো। কিন্তু ছাদে যে গাছগুলো থাকে সেগুলো তো আর রুমে বা বারান্দায় রাখা যায় না। এগুলো তো প্রচন্ড রোদে বাঁচে। তাই গাছগুলো সরিয়ে নেয়ার কোন উপায় ছিলো না। তাই সে গাছগুলোকে ছাদে রেখেছিলেন তাও আবার এক কোনায়।
অন্য ফ্লাট মালিকদের যুক্তি হচ্ছে একজনের গাছ কেনো ছাদে থাকবে। যদি সবার গাছ হতো তাহলে থাকতো। এছাড়া তারা হাস্যকর একটি যুক্তি দেখিয়েছেন, গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে। তখন আমি তাদের প্রশ্ন করেছিলাম, আপনারা পরিবেশ বলতে কি বুঝেন? তারা কোনো উত্তর দিতে পারেননি।
তবে এই ঘটনার পরে এখন তারা কথা দিয়েছে গাছগুলো যত্ন করে রাখবে। আমরা গাছগুলো তাদের হাতে তুলে দিয়েছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি, আপনারা গাড়ি রাখার জন্য যেমন গ্যারেজ নির্দিষ্ট করে দেন ঠিক তেমনি ছাদে বাগান করার জন্যও যায়গা নির্ধারণ করে দিবেন। এছাড়াও ছাদে গাছের যত্ন করার জন্য মালি রাখার বিষয়েও আমরা কথা বলেছি। আশা করছি এবার ওই ভবনে আমরা একটি ছাদ বাগান দেখতে পাবো।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

