গ্যাসের সংকট? সহজে রান্নার উপায় জেনে নিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৪ ৪ মে ২০২২
বিভিন্ন কারণে গ্যাসের সংকট দেখা দিতে পারে। নাগরিক জীবনে তো আর কাঠ-খড়ি জ্বালিয়ে রান্নার উপায় নেই, এদিকে চুলাও যদি পিটপিট করে জ্বলে তখন খাবার তৈরির উপায় কী? সমস্যার সমাধান করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। গ্যাসের সংকট হলে অল্প তাপে রান্নার উপায় জেনে নিতে হবে। কীভাবে রাঁধলে কম গ্যাসেও রান্না করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক-
রাইস কুকার বা প্রেশার কুকার ব্যবহার
রান্নার কাজে রাইস কুকার ব্যবহার করতে পারেন। কারণ রাইস কুকারে ভাত ছাড়াও আরও অনেক ধরনের খাবার রান্না করা যায়। এতে গ্যাসের সংকটেও আপনি খাবার রাঁধতে পারবেন। এছাড়া গ্যাসের চুলায় প্রেশার কুকারেও রান্না করতে পারেন। এটি অল্প সময়ে খাবার সেদ্ধ করে দেবে।
অল্প পানিতে রান্না
ভাত রান্নার ক্ষেত্রে আমরা অনেকখানি পানি ব্যবহার করি। এরপর চাল সেদ্ধ হয়ে ভাত হলে মাড় ফেলে দেওয়া হয়। পানির পরিমাণ বেশি হলে তা ফুটতে সময় বেশি লাগে। যে কারণে রান্নায়ও দেরি হয়ে যায়। এদিকে অল্প গ্যাসে রান্না করতে হলে যতটা সম্ভব পরিমাণ কমাতে হবে। এতে কম সময়ে রান্না করা যাবে। তাই ভাত রান্নার সময় ততটুকু পানি ব্যবহার করুন, যতটুকু দিলে ভাত মাড় না গেলেও ঝরঝরে হবে।
সবজি ছোট টুকরা করে কাটুন
সবজির টুকরা বড় করে কাটলে তা সেদ্ধ হতে বেশি সময় নেয়। তাই দ্রুত সেদ্ধ করার জন্য ছোট করে কাটুন। এতে গ্যাসের তাপ কম থাকলেও সবজি সেদ্ধ করতে খুব বেশি কষ্ট হবে না।
রান্নার আগে ভিজিয়ে রাখুন
চাল ও ডালের মতো খাবারগুলো রান্নার আগে ভিজিয়ে রাখুন। ভালোভাবে ভিজলে তা সেদ্ধ হতে কম সময় নেয়। তাই অল্প গ্যাসে দ্রুত রান্নার কাজ সারতে চাইলে চাল ও ডাল রান্নার আগে আধা ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। এতে রান্না সহজ হবে।
খাবার মজুদ
সম্ভব হলে ডিপ ফ্রিজে এক সপ্তাহের মতো খাবার মজুদ রাখুন। তবে যে বক্সে খাবার রাখবেন সেটি যেন ফুড গ্রেড হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নয়তো খাবারের মান নষ্ট হবে। কিছু রান্না করা খাবার মজুদ করা থাকলে গ্যাসের সংকটেও খাবার নিয়ে চিন্তা করতে হবে না।
প্রস্তুতি শেষ করে রান্না করুন
রান্না করতে গিয়ে এটা-সেটা তৈরির প্রস্তুতি নেবেন না। এতে রান্নার কাজ শেষ করতে আরও সময় লেগে যায়। তাই আগে সব প্রস্তুতি শেষ করে এরপর রান্নার কাজ শুরু করুন। মাঝে কোনো বিরতি নেবেন না।
চুলা বন্ধ করে দিন
রান্না প্রায় হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তবে খাবারের পাত্রটি তখনই চুলা থেকে নামাবেন না। চুলার উপর আরও কিছুক্ষণ রেখে দিন। চুলার তাপে বাকিটা সেদ্ধ হয়ে যাবে।
পাতলা হাঁড়ি ব্যবহার
হাঁড়ির তলা ভারী হলে তাতে খাবার রান্না করতে সময় লাগে। কারণ বেশি তাপ ছাড়া ভারী কোনো হাঁড়ি উত্তপ্ত করা কঠিন। তাই গ্যাসের সংকটে পাতলা ধরনের সিলভারের হাঁড়ি বা কড়াই ব্যবহার করুন। এ ধরনের পাত্র খুব দ্রুত উত্তপ্ত হয়। তাই অল্প আঁচেও এতে রান্না করা যায়।
দইয়ের ব্যবহার
মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এক্ষেত্রে রান্নার ঘণ্টাখানেক আগে মাংস মেরিনেট করে রাখতে পারেন। মেরিনেটের সময় অন্যান্য মসলার সঙ্গে যোগ করুন টক দই। এটি মাংস সহজে সেদ্ধ হতে সাহায্য করে।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

