টিকা কিনতে বিশ্বব্যাংকের কাছে ৪২৫০ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৯ ২৪ অক্টোবর ২০২০
করোনার টিকা কিনতে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২৫০ কোটি টাকা। জনসংখ্যাধিক্যের ভিত্তিতে ন্যায্যতার সঙ্গে দ্রুত এ ঋণ মঞ্জুরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার অর্থ-মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা-২০২০ এর অংশ হিসেবে মুস্তফা কামালের নেতৃত্বে ভার্চুয়াল সভা হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফার অংশ নেন।
সভার শুরুতে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অর্থমন্ত্রী। কোভিড-১৯ টিকা ক্রয়ে ঋণ সহায়তা পেতে আইডিএভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। এর ভিত্তিতে দ্রুত ঋণ মঞ্জুরের উদ্যোগ গ্রহণে হার্টউইগ শ্যেফারের সহযোগিতা কামনা করেন তিনি।
করোনা মহামারি মোকাবেলায় বিশ্বব্যাংকের গৃহীত দ্রুত ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন আ হ ম মুস্তফা কামাল। প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে দ্রুত বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ সহায়তা দেয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক আশ্বস্ত করে, বাংলাদেশের উত্থাপিত বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে।
এতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী, করোনার টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের জনগণের প্রাপ্তি নিশ্চিতকরণের কথা বলেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছর বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের আইডিএ ১৯ এর আওতায় নির্দিষ্ট অর্থ বরাদ্দ আছে। এর অতিরিক্ত হিসেবে দেশের জন্য টিকা আমদানি, ক্রয়, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কাজে ৫০ কোটি ডলার সহায়তা চেয়েছেন তিনি।
করোনার কারণে বাংলাদেশের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা পূরণে প্রস্তাবিত কোভিড-১৯ রিকভারি অ্যান্ড রেসপন্স প্রকল্পের মোট বরাদ্দ ৫০ কোটি ডলার। এ অর্থবছরে জরুরি ভিত্তিতে অন্তত ২৫ কোটি ডলার ছাড়করণে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল