দর্শক দেখুক, পাওলিও হাসতে জানে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৮ ১৮ ডিসেম্বর ২০১৯
প্র: পাওলি দাম মানেই বিষণ্ণ চরিত্র, ধারণাটা বোধহয় এ বার ভাঙবে...
উ: একদম! একটা হ্যাপি ক্যারেক্টার করতে চাইছিলাম অনেক দিন ধরেই। ‘সাঁঝবাতি’র ট্রেলারে ফুলিকে বেশি কথা বলতে দেখা যায়নি, কারণ সে-ই এ ছবির সারপ্রাইজ় প্যাকেজ। এই প্রথম এত হাসিখুশি, প্রাণবন্ত একটা চরিত্র করলাম। দর্শক দেখুন যে, পাওলিও হাসতে জানে!
প্র: দার্জিলিংয়ের আউটডোরে কী রকম মজা করলেন?
উ: দেবের সঙ্গে প্রথম কাজ। যদিও ইউনিট তো চেনাই। সান্দাক ফু-র কাছে টুংলুং বলে একটা জায়গায় ছিলাম, যেখানে আমার মা-বাবা এক সময়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন। আমার নামটাও এক পর্বতশৃঙ্গের নামে রাখা।
প্র: ছবিতে ফুলি কি চাঁদুকে (দেবের চরিত্র) কোথাও ছাপিয়ে গিয়েছে?
উ: মনে হয় না। দেবের অডিয়েন্স আর আমার অডিয়েন্স একেবারেই আলাদা। ‘সাঁঝবাতি’ দেখতে যদি ওর আর আমার দর্শক একসঙ্গে আসেন, তাতে তো ছবিটারই লাভ। দেবের মতো মেনস্ট্রিম হিরোরাও যে ভাল, পারফরম্যান্স-নির্ভর ছবির সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেটা তো ইন্ডাস্ট্রির পক্ষে সদর্থক।
প্র: দেবের প্রযোজনায় কাজ করেছেন। জুটি বেঁধে কেমন লাগল?
উ: দেব জানপ্রাণ লড়িয়ে দিয়েছে চাঁদু চরিত্রটার জন্য। ‘আই লাভ ইউ’-এর সময় থেকে ওকে দেখছি। তখন আর এখনকার দেবের মধ্যে বিশাল পরিবর্তন। অনেক পরিণত এখন।
প্র: আপনি তো বুদ্ধদেব দাশুগুপ্তের অন্যতম ফেভারিট। ‘উড়োজাহাজ’ মুক্তি পেয়েছে সম্প্রতি। দেখলেন?
উ: ‘উড়োজাহাজ’টা আমার মিস হয়ে গিয়েছে। ছবিটার অংশ হতে না পারার আক্ষেপ জীবনে যাবে না আমার। বুদ্ধদার মতো একজন ইনস্টিটিউশনের সঙ্গে কাজ করার লোভ সামলানো মুশকিল। তবে খুব শিগগিরই ওঁর আর এক প্রিয় শিল্পীর সঙ্গে কোলাবরেট করতে চলেছি আমি। এবং সেটা হিন্দিতে।
প্র: শোনা যায়, জয়া আহসানের সঙ্গে আপনার সদ্ভাব নেই...
উ: আমার ইন্টারভিউতে অন্য কারও সম্পর্কে বেশি কথা বলতে চাই না (হাসি)! আচ্ছা, কোনও দিন দেখেছেন আমাদের ঝগড়া করতে? ইন্দো-বাংলাদেশ অ্যাওয়ার্ডেও তো জয়া, আমি আর তনুশ্রী স্টেজে সারাক্ষণ ফিসফিস করে যাচ্ছিলাম। আর জয়া তো অনেক দিন ধরেই ভাল কাজ করছে এখানে। সমস্যাটা কোথায়? আমার আপত্তিটা ছিল অন্য জায়গায়।
প্র: কী বিষয়ে আপত্তি?
উ: আমার প্রশ্ন স্বীকৃতির জায়গাটা নিয়ে। আমার ছবি ‘সত্তা’ বাংলাদেশে পাঁচটি বিভাগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। বেসরকারি পুরস্কারও পেয়েছে। পুরস্কার বা মনোনয়ন তো দূর, এ সবের কিছুই আমাকে জানানো হয়নি। সবটা হয়ে যাওয়ার পর পরিচালকের কাছ থেকে জানতে পেরেছিলাম। জাতীয় পুরস্কার না হয় শুধু নাগরিকদের জন্য। কিন্তু স্বীকৃতির ক্ষেত্রে কেন শিল্পীদের নাগরিকত্ব বিচার্য হবে? কই, এখানে তো সেটা করা হয় না! জয়া এখানে যেমন ভালবাসা পেয়েছেন, পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও তো পেয়েছেন। ওখানকার শিল্পীরা এখানে যে স্বীকৃতিটা পাচ্ছেন, সেটা ওখানেও হওয়া উচিত।
প্র: বাংলাদেশে তো আপনি পরিচিত মুখ। কাজও করতে গিয়েছেন একাধিক বার...
উ: হ্যাঁ...এবং যত বারই গিয়েছি, প্রভূত ভালবাসা পেয়েছি। এত আতিথেয়তা পেয়েছি, যে নিজেকে ভিনদেশি মনেই হয়নি কখনও। আমার ঢাকাই জামদানির কালেকশনের বেশির ভাগই ওখান থেকে উপহার পাওয়া। রুনা লায়লা থেকে শুরু করে আনুশে আনাদিল, অর্ণবের ফ্যান আমি।
প্র: আপনি ‘কালী’ ওয়েব সিরিজ়ের কাজ শেষ করলেন। সম্প্রতি ‘বালা’ ছবিতে ভূমি পেডনেকরের ডার্ক মেকআপ নিয়ে যে বিতর্ক হয়েছিল, তাতে আপনার কী মত?
উ: ‘বালা’ আমি দেখিনি। ‘কালী’-তে শ্যামবর্ণ মেয়েদের নিয়ে সমাজের হিপোক্রেসিটা দেখানো হয়েছে। ‘টোপ’-এ কাজ করার আগে একটা এক মাসের গ্যাপ নিয়েছিলাম। ওই সময় বাড়িতে টানা থাকার ফলে আমার স্কিন টোন কিছুটা পরিষ্কার হয়েছিল। শুটিংয়ের প্রথম দিন বুদ্ধদা আমায় বলেছিলেন, তুমি এত ফর্সা হয়ে গেলে কী ভাবে? মাদারির খেলা দেখায়, এমন একজনের চরিত্র করছিলাম আমি। তখন পুরুলিয়ার রোদে পুড়ে আমায় ট্যান ফেলতে হয়েছিল ত্বকে। সব আর্টিস্টরা তো নিজেদের ত্বককে পোড়াতে চাইবেন না। আর কেরিয়ারের শুরুর দিকে ডার্ক স্কিনটোন নিয়ে অনেক বৈষম্যের সম্মুখীন হয়েছি। ‘কালবেলা’র সময় গৌতমদাই (ঘোষ) প্রথম আমায় বলেছিলেন, ইউ হ্যাভ আ লাভলি স্কিনটোন। সিনেমা বাদ দিন, গায়ের রঙের জন্য মেয়েদের বিয়ে ভেঙে যায় এ দেশে। কোন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তা তো চারপাশের ঘটনাতেই স্পষ্ট!
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

