পদ্মাসেতুতে বছরে আয় ৮০০ কোটি টাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০১ ২৫ জুন ২০২৩
স্বপ্নের সঙ্গে বাস্তবতার এক অভূতপূর্ব সমন্বয়ের নাম পদ্মা সেতু। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটায়নি, বেড়েছে এসব অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড। স্বপ্নজয়ের এক বছরে টোল আদায় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। আর এ আয় থেকে ৬৩২ কোটি ৯৩ লাখ টাকার ঋণ পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ।
সামনে আয়ের পরিমাণ আরও বাড়বে। আর সেতুর প্রভাবে দেশের অর্থনীতিতে যে গতি এসেছে তা আরও সম্প্রসারিত হবে। পদ্মা সেতুর এক বছরপূর্তি নিয়ে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে কথা হয়েছে সেতু সংশ্লিষ্টদের।
২০২২ এর ২৫ জুন, ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা বাংলাদেশে। স্বপ্নযাত্রা এসে মিশে স্বপ্নজয়ে। নানা চড়াই-উতরাই পার করে এ অসম্ভবকে সম্ভব করা হয় বাঙালির নিজের টাকায়। আর একদিন ছাড়া ২৬ জুন বাণিজ্যিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয় স্বপ্নের সেতুতে।
প্রাথমিকভাবে বিশ্বব্যাংকের ধারণায় এই সেতুতে প্রতিদিন গড়ে ৭ হাজার যান চলাচলের ধারণ করা হলেও বাস্তবে এখন প্রতিদিন ১২ থেকে ১৪ হাজার গাড়ি প্রতিদিন চলাচল করছে। অর্থাৎ গত এক বছরে এই সেতু পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৫৪ হাজারের বেশি বাহন, যা থেকে এক বছরে আয় হয়েছে ৭৯৪ কোটি টাকারও বেশি।
সেতু সচিব মনজুর হোসেন বলেন, এক বছরে চারটি করে কিস্তি হবে, মোট ৩৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। প্রথম বছরে যে ঋণ পরিশোধ করার ছিল, সেটা আমরা এদিন (২৫ জুন) আসার আগেই পরিশোধ করে দিয়েছি। প্রত্যাশা যেটা ছিল, যেটা আতঙ্ক ছড়ানো হয়েছিল তার চেয়ে কিন্তু বাস্তবে অনেক বেশি উপকার দিচ্ছে পদ্মা সেতু।
তবে অপ্রতিরোধ্য এ অগ্রযাত্রা এখন তো কেবলই শুরু। প্রতিদিনই এই পথে যানবাহনের সংখ্যা বড়ছে। যার কারণ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন নতুন শিল্পায়ন ও নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডকেই সামনে আনছেন বিশেষজ্ঞরা। ফলে শুধু সেতুর আয় নয়, এরই মধ্যে বেড়েছে ওইসব অঞ্চলের অর্থনৈতিক অবস্থাও।
সাবেক সেতু সচিব বেলায়েত হোসেন বলেন, আমাদের জিডিপিতে ওয়ান পয়েন্ট টু পারসেন্ট অ্যাড করবে, সেটা আমি মনে করি। প্রত্যাশা এবং প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সেটা সম্মিলন ঘটেছে পদ্মা সেতু। অর্থনৈতিক উন্নয়নে আমাদের যে প্রত্যাশা ছিল, আমি মনে করি, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি এটার মধ্যে একটা সুন্দর সম্মিলন ঘটেছে।
এখনো সেতু এলাকায় প্রমত্যা পদ্মা বশে আনতে নদীশাসনের বেশকিছু কাজ বাকি। তবে এরই মধ্যে আরও এক দফায় এক হাজার ৫২৫ কোটি ৬১ লাখ টাকা বাড়ানো হয়েছে এই সেতুর নির্মাণ ব্যয়ে। যা মূলত ডলারের দাম বৃদ্ধির কারণেই হয়েছে বলে জানান প্রকল্পসংশ্লিষ্টরা।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, মূল সেতুর কাজের টার্গেট জুন ২০২৩। আমরা কাজ শেষ করব। যে কাজটা বাদ থাকবে সেটা হয়তো পয়েন্ট টু বা থ্রি পারসেন্ট।
কোটি বাঙালির গর্বের প্রতীক স্বপ্ন সংযোগ পদ্মা সেতুর নেয়া শতবছর বলা হলেও আধুনিক স্থপত্য নির্মাণশৈলীর কারণে দেড়শ’ বছরেও এ সেতুর কিছু হবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের ইতিহাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। দুইস্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০ দশমিক ১২ মিটার বা ৪৯২ দশমিক ৫ ফুট এবং চওড়ায় ২২ দশমিক ৫ মিটার বা ৭৪ ফুট। সেতুটির মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার বা ৩ দশমিক ৮২ মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। ১২০ মিটার বা ৩৯০ ফুট গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি।
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। ১৯ জুন (সোমবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের কাছে এ টাকা তুলে দেন সেতু সচিব মো. মনজুর হোসেন।
এর আগে, গত ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তির মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়। এর ফলে প্রথম বছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

