বললেন হাইকোর্ট
পবিত্র শবে বরাতকে মামলার বিষয়বস্তু বানানো ঠিক না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৮ ১৫ এপ্রিল ২০১৯
পবিত্র শবে বরাত ধর্মীয় স্পর্শকাতর ইস্যু। এটি মামলার বিষয়বস্তু বানানো ঠিক হবে না।
এ মন্তব্য করলেন হাইকোর্ট।
২০ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়েরের অনুমতি বিষয়ক শুনানিতে আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।
রিট দায়েরের অনুমতি প্রত্যাশীদের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
সাইফুল আলম জানান, যাঁরা রিট করার অনুমতি চেয়েছিলেন, তাঁদের কেউ কেউ শাবান মাসের চাঁদ দেখেছেন বলছেন। এই বিষয়ক যেসব তথ্য তাঁদের কাছে আছে, তা-সহ তাঁদের লিখিত আবেদন ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে বলেছেন, আদালত। তাঁদের লিখিত আবেদন যেন ইসলামিক ফাউন্ডেশন জমা নেয়, তা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে। পবিত্র শবে বরাত কবে — তা নির্ধারণে ১৭ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আছে। ওই তথ্যসহ সব তথ্য পর্যালোচনা করে ধর্মীয় অনুশাসন অনুসারে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত।
২০ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত ঘোষণা দিতে নির্দেশনা চেয়ে মসজিদের ইমাম, খতিবসহ ১০ ব্যক্তি রিট দায়েরের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি বলেন, রিট দায়েরে ইচ্ছুক আবেদনকারীদের ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
তাঁদের বক্তব্য, ৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা গেছে, ওই দিন থেকে গণনা করা ২০ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত হবে। বিষয়টি তাঁরা ধর্মসচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ১০ এপ্রিল জানিয়েছেন। তবে কোনো জবাব পাননি। তাঁদের লিখিত আবেদন ইসলামিক ফাউন্ডেশনকে বিবেচনা করতে বলা হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত জানিয়ে ৬ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হবে।
এছাড়াও বলা হয়, বাংলাদেশের আকাশে শনিবার কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৭ এপ্রিল রোববার পবিত্র রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ৮ এপ্রিল থেকে পবিত্র শাবান মাস শুরু হবে।
এদিকে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠনের দাবি, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে।
তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা।
এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠক ডাকে সরকার।
১৩ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠকে শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে ১১ সদস্যের সাব-কমিটি গঠন করে করা হয়। এ কমিটি শবেবরাতের আগে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানান, বিষয়টা যেহেতু ধর্মীয়, যারা আমাদের দেশে সব চেয়ে জ্ঞানবান আলেম, তাদের ওপর দায়িত্বটা দেয়া হয়েছে। তারাই সিদ্ধান্ত নেবেন।
কমিটির প্রধান হিসেবে রয়েছেন রাজধানীর মিরপুর মারকাজুদ দাওয়ার শিক্ষাপরিচালক মাওলানা মুফতি আব্দুল মালেক। অন্য সদস্যরা হলেন - কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন, শায়খ যাকারিয়া (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম (মসজিদুল আকবর কমপ্লেক্স) মাদ্রাসার মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, তেজগাঁও মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মো. ফয়জুল্লাহ, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহ্ইয়া, মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মো. মাহ্ফুজুল হক ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার

