ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১১৭

পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৩ ৯ আগস্ট ২০২৬  

মারধর ও যৌন হয়রানি মামলায় অভিযোগ এনে আলোচিত নায়িকা পরীমনির করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। 

রবিবার শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়ার আদালত এই তারিখ ধার্য করেন। 

পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আজকে পরীমনিকে জেরা করার জন্য সময় নির্ধারিত ছিল। এজন্য সকালেই আদালতের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি যানজটের কারণে রাস্তায় আটকে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আদালত আগামী ৩০ নভেম্বর পরবর্তী জেরা করার জন্য তারিখ নির্ধারণ করেছেন।”

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।মামলার আসামি হলেন—নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। 

একই বছরের ৬ সেপ্টেম্বর মামলাটি তদন্ত শেষে আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।