বঙ্গভবনের বাসিন্দা হলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৯ ২৫ এপ্রিল ২০২৩
বঙ্গভবনের বাসিন্দা হলেন সদ্য শপথ নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আজ এখানে অফিস করেছেন এবং কয়েকটি ফাইলেও স্বাক্ষর করেছেন।
মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বাংলাদেশের ইতিহাসে ২২তম রাষ্ট্রপতি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সোমবার (২৪ এপ্রিল) সকালে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতি তাঁর গুলশানের বাসভবনে যান। এদিকে বেলা পৌনে দুটোয় বিদায় সংবর্ধনার পরে আবদুল হামিদও তাঁর নিকুঞ্জ বাসভবনে চলে যান।
পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পুত্র আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গুলশানের বাসা থেকে মোটরগাড়ি শোভাযাত্রা সহকারে রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গভবনে আসেন।
রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছলে পুলিশের সুসজ্জিত একটি অশ্বারোহী দল বঙ্গভবনের বাইরের মেইন গেটে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে মূল ফটকে নিয়ে আসেন। মূল ফটকে পৌঁছলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ উচ্চতম সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতিকে আগামীকাল সকাল সাড়ে দশটায় পিজিআর কর্তৃক গার্ড অনার প্রদান করা হবে। সকাল ১১টা ৩৮ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌেেধ পুষ্পস্তপক অর্পণ করবেন। তিনি সেখানে একটি পরিদর্শক বইয়েও স্বাক্ষর করবেন।
এরপরে রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মোটরশোভাযাত্রা সহযোগে ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










