জেসিকার গর্ভের অবৈধ সন্তান আমিরের!ডিএনএ পরীক্ষার চ্যালেঞ্জ ভাইয়ের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৫ ২০ আগস্ট ২০২৫
বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে যতটা মধুর তার দুই বোনের সম্পর্ক, ঠিক ততটাই তিক্ত ভাই ফয়সাল খানের। একসময় পারিবারিক সম্পত্তির ভাগাভাগির জেরে বিতণ্ডা তৈরি হয়েছিল তাদের মধ্যে। বলিউডের অন্দরের খবর, শুধু আমির নন, পরিবারের কারও সঙ্গেই নাকি সদ্ভাব নেই ফয়সালের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই এক বিদেশি সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আমির। শুধু তাই নয়, তাদের নাকি এক অবৈধ সন্তানও রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এতদিন এ বিষয়ে আমির বা জেসিকা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
ফয়সাল খানের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বলিউড মহলে। ব্রিটিশ সাংবাদিক ও লেখিকা জেসিকা হাইন্স, যিনি নব্বয়ের দশকের শেষ দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজে ভারতে এসেছিলেন, তার সঙ্গে নাকি আমিরের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ফয়সালের অভিযোগ— সেই সম্পর্কই গড়ায় বিয়ে-বহির্ভূত সম্পর্কে এবং একটি সন্তানের জন্মেও! তার বক্তব্য, সাহস থাকে তো আমির ডিএনএ পরীক্ষা করে দেখাক।
ফয়সালের কথায়, আমির রিনাকে বিয়ে করেছিলেন, পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান। তাদের একটি ‘সন্তান’ও হয়। ততদিনে কিরণের (রাও) সঙ্গে একত্রবাস করা শুরু করে দিয়েছেন আমির। কেবল তাই নয়, তিনি এবার জোর গলায় বললেন, সবাই জানে আমিরের জেসিকার সঙ্গে সম্পর্ক ছিল এবং তাদের একটি সন্তানও আছে। এটা ডিএনএ টেস্ট করলে প্রমাণিত হবে। আমি যা বলছি তার সব প্রমাণ আমার কাছে আছে। আমি কিছু বানিয়ে বলছি না।
আমিরের ভাবমূর্তি নিয়েও কটাক্ষ করেন ফয়সাল। তার দাবি—আমির সবসময় দর্শকের সামনে পরিষ্কার, নিখুঁত ইমেজ তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। এত নারীর সঙ্গে সম্পর্ক, এত কিছুর পরও তিনি নিজের ইমেজ ‘হোয়াইটওয়াশ’ করতে চান।
আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তার ভাই বলেন, আমির যখন রিনার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে ছিলেন, তখন আমি পাশে ছিলাম। ওদের বিবাহবিচ্ছেদ হয়, আর আমির নিজের কাজে ডুবে যান। ওই সময়ে আমিও নিজের ক্যারিয়ার নিয়ে সংগ্রাম চালাচ্ছিলাম।
প্রসঙ্গত, আমির ও রিনা দত্তর বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০০২ সালে। তারপরই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়— কিরণ রাওয়ের সঙ্গে সংসার। কিন্তু ফয়সালের এই বিস্ফোরক অভিযোগে আবারও প্রশ্ন উঠল—আমির ও জেসিকা অধ্যায় কি সত্যিই লুকিয়ে রাখা হয়েছিল? নাকি ফয়সালের অভিযোগ শুধুই ব্যক্তিগত আক্রোশ? প্রশ্ন কিন্তু উঠছে বলিপাড়ার অলিতে-গলিতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











