বাসায় কাকের ছানাপোনারা বড় হয়ে উঠছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৮ ২৮ ফেব্রুয়ারি ২০২৫
বাসায় কাকের ছানাপোনারা বড় হয়ে উঠছে, তাদের পুষ্টিকর খাবার প্রয়োজন। তাই এক কাক জ্যান্ত ইঁদুর ধরে নিয়ে যাচ্ছিল। ইঁদুরের কপাল ভালো, ঠোঁট ফসকে পড়বি পড়, না মালির ঘাড়ে নয় পড়লো এক ধ্যানমগ্ন ঋষির কোলে। মায়াবশত ঋষি জরিবুটির মলম লাগিয়ে ইঁদুরটিকে সুস্থ করে তুললেন। তো ইঁদুর ফুরফুরে মেজাজে আশ্রমে ঘুরে ফিরে বেড়ায়। একদিন এক বিড়াল তাকে তাড়া করলো। ইঁদুর তড়িঘড়ি ঋষির পায়ের কাছে এসে লুকালো।
স্নেহের বশবর্তী হয়ে ঋষি তাকে বিড়াল বানিয়ে দিলেন। বিড়াল হয়ে তার তড়পানি কিঞ্চিত বেড়ে গেল। বিরক্ত হয়ে এক কুকুর একদিন তাকে তাড়া করলো। সে এসে আবার ঋষি বাবার পায়ের কাছে আশ্রয় নিল। যা ভাবছেন তাই, ঋষি বাবা তাকে কুকুর করে দিলেন। তো সে এবার আশ্রম ছেড়ে আশেপাশের জঙ্গলেও ঘুরাঘুরি শুরু করল। একদিন তাকে জঙ্গলে হিসু করতে দেখে জঙ্গলের রাজা যিনি সেই বাঘ তাকে তাড়া করল।
প্রাণীদের হিসু করার একটা মরতবা আছে। নিজের টেরিটোরির সীমানা চিহ্নিত করতে তারা এই কাজটি করে থাকে - কাঁটাতারের বেড়া দেয়ার মতো। যাই হোক বাঘের দৌড়ানি খেয়ে প্রশ্রয়দাতা ঋষির শরণাপন্ন হতেই তিনি তাকে আশীর্বাদ করলেন, শার্দূলোভব - যা বাঘ হয়ে যা। তপস্যাবলে ঋষির অনেক ক্ষমতা - তপোবনে তার নামডাক আছে। কথা এ কান ও কান হতে লাগলো।
কনভার্টেড বাঘ ভেবে দেখল, এই ঋষি বেঁচে থাকলে প্রকৃত বাঘের স্ট্যাটাস পাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। তাই তাকে গুম-খুনের প্ল্যান করে তার ডেরার দিকে রওনা দিল। ঋষি তপস্যা বলে ব্যাপারটা জেনে গেল। তার সমুখে আসলে হাতে অভিশাপের মুদ্রা দেখিয়ে মন্ত্র পড়লেন, "অয়ি কৃতঘ্নে, পুনর্মূষিকোভব"। বাংলা মানে করলে দাঁড়ায় , হারামখোরের বাচ্চা, তুই আবার নেংটি ইঁদুর হয়ে যা। তো তাই হলো। ও, গল্পটা আপনারা জানেন! আপনারাও ইদানিং বাঘরূপী ইঁদুরের লম্ফঝম্প দেখে অতিষ্ঠ? তো হাত তুলে বলেন, "পুনর্মূষিকোভব"।
লেখক: আনহারুল ইসলাম
ইঞ্জিনিয়ার, বাংলাদেশ মেরিন একাডেমি
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

