বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব : ৫ স্তরের নিরাপত্তা বলয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৪ ১৭ জানুয়ারি ২০২০
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব সম্মিলন।
দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এবার দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন।
মাওলানা জুবায়েরের অনুসারীরা গত ১০ থেকে ১২ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন।
গত সোমবার মাওলানা জুবায়েরের অনুসারীদের কাছ থেকে মাঠ বুঝে পাওয়ার পর থেকেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়। বুধবার থেকেই দেশ-বিদেশ থেকে লোকজন ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেন।
বৃহস্পতিবার মাগরিবের পর প্রাক বয়ান করেন ভারতের মাওলানা শামীম। তা বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসেম।
এরপর শুক্রবার ফজরের পর মদিনার এক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান শুরু করেন আম বয়ান। তা বাংলায় তরজমা করে শোনান মাওলানা আব্দুল্লাহ মুনসুর।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমির ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি এবারও ইজতেমায় আসছেন না।
তবে নিজামুদ্দিন মারকাজের পক্ষ থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইজতেমায় এসে পৌঁছেছে। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে এবারের ইজতেমা।
সাদ কান্ধলভির নেতৃত্ব নিয়ে বিভক্তির জেরেই দুই বছর ধরে আলাদাভাবে ইজতেমা করে আসছে তাবলিগ জামাতের দুই অংশের অনুসারীরা।
বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা মানুষের পাশাপাশি সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক এবং আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের মুসলমানরা এবারের ইজতেমায় এসেছেন। ইজতেমা মাঠের নির্ধারিত খিত্তায় তাদের থাকার ব্যবস্থা হয়েছে বলে জানান তাবলিগ জামাতের মুরুব্বি মো. রফিকুল ইসলাম।
শুক্রবার দুপুরে এই এইজতেমা মাঠেই জুমার নামাজে দেশের সর্ববৃহৎ জামাত। বাংলাদেশের মাওলানা মোশারফ হোসেনের ইমামতিতে কয়েক লাখ মানুষ এই জামাতে নামাজ পড়বেন।
ইজতেমায় আসা মানুষের নিরাপত্তায় পুরো ময়দান ঘিরে গড়ে তোলা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা বলয়। সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি করা হচ্ছে। আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে বাড়তি পুলিশ সদস্য।
গাজীপুরের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঘটতে না পারে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে আট হাজার সদস্য নিয়োজিত রয়েছে এই কাজে।
ইজতেমায় আসা মানুষের জরুরি চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ, টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউ মন্নু কটন মিলের ভেতরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেছে।
পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য অপসারণসহ অন্যান্য কাজের দেখভাল করছে সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন সংস্থা।
বাংলাদেশ রেলওয়ে ও বিআরটিসি ইজতেমার তিন দিন বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ঢাকামুখী সব ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিট বিরতি দেবে।
গাজীপুরের জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন জানান, ইজতেমায় আসা সবার সুবিধার জন্য রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ থেকে স্টেশনরোড ওভারব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইল মিল গেইট পর্যন্ত সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার

