ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১২১

রাজধানীর সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৯ ২০ মে ২০২৬  

রাজধানীর বারিধারার সড়কে রিকশা চালিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ রিকশা উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রতীকী অর্থে রিকশা চালান রাষ্ট্রদূত।

ঢাকার মা‌র্কিন দূতাবাস জ‌ানায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন।

এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বের প্রতিফলন তুলে ধরেছে।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর