রাতারাতি কোটিপতি রাজমিস্ত্রি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৬ ৩১ অক্টোবর ২০২১
মাত্র ৩০ টাকাতেই ঘুরল ভাগ্যের চাকা! লটারির এক টিকিটেই রাতারাতি ক্রোড়পতি হয়ে গেলেন এক কলেজ পড়ুয়া রাজমিস্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের হতদরিদ্র পরিবারের যুবক সুজয় পাহানের হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ায় খুশি প্রতিবেশীরাও। তবে আতঙ্কে ঘুম ছুটেছে সুজয় ও তাঁর পরিবারের। নিরাপত্তার দাবিতে বালুরঘাট থানার দ্বারস্থও হয়েছেন তাঁরা।
পুলিশ জানায়, বছর ২২-এর সুজয় পাহান বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। ৩০ টাকা দিয়ে লটারি কেটেই এক কোটি টাকার পুরস্কার পেয়েছেন তিনি। এরপরই আতঙ্কে রবিবার বালুরঘাট থানায় হাজির হয়েছেন ওই যুবক। থানার তরফে সুজয় পাহান ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হতদরিদ্র পরিবারের সন্তান সুজয় পাহানের বাবা ইমলা পাহান দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। বাবা ছাড়াও বর্তমানে পরিবারে রয়েছেন মা ও বোন। ফলে পরিবারের একমাত্র আয়ের ভরসা সুজয়। রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করেই সংসার চালান তিনি। তবে দারিদ্র্যতার সঙ্গে লড়াই করেও কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সুজয়। পতিরাম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। বরাবরই সুজয়ের লটারি কাটার নেশা ছিল। কাজ থেকে ফেরার পথে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন।
তবে কখনও কোনও পুরস্কার পাননি। শনিবার সন্ধ্যাতেও ঝোঁকেই বশেই কাজ থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি দোকান থেকে ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন যুবক। ভাবতে পারেননি, এই টিকিটেই তাঁর ভাগ্যের চাকা ঘুরে যাবে! রাতেই ফোন আসে, লটারিতে তাঁর এক কোটি পুরস্কার লেগেছে।
হঠাৎ করে কোটিপতি হওয়ায় আপ্লুত সুজয় সহ তাঁর গোটা পরিবার। তবে দরিদ্র পরিবারে এত টাকা একসঙ্গে এলে কোনও সমস্যা হবে না তো! পুরো টাকা হাতে আসবে তো! এই ভেবেই ঘুম ছুটেছে গোটা পরিবারের। অবশেষে প্রতিবেশী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী সোনা সরকারের পরামর্শে রবিবার সাতসকালেই মা-কে নিয়ে বালুরঘাট থানায় হাজির হন সুজয়।
তাঁর কথায়, ‘এত টাকা একসঙ্গে লটারিতে ওঠায় নিরাপত্তার অভাব বোধ করছি। সুষ্ঠুভাবে টাকা পাওয়া এবং রাখার জন্যই পুলিশের সাহায্য চাইছি।’ বালুরঘাট থানার তরফে অবশ্য তাঁদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কোটি টাকা দিয়ে কী করবেন? প্রশ্নের জবাবে সুজয় বলেন, ‘বাবা-মা অনেক কষ্ট করেছে। এবার তাঁদের একটু আরাম দিতে চাই। ঘর-বাড়ি বানাতে চাই।’ তবে সুজয়ের মা কুসুম পাহানের লক্ষ্য, ছেলের ভবিষ্যৎ গড়ে তোলা। দিন-আনা দিন খাওয়া এই পরিবারটি এবার একটু সুদিন দেখবে বলে খুশি প্রতিবেশীরাও।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি



