১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৭ ৫ অক্টোবর ২০২৬
চারদিকে সবুজ পাহাড়। পাহাড়ের বুক চিরে নেমে এসেছে মেঘ। কখনো মেঘের চাদরে ঢেকে যায় চারপাশ, আবার কখনো রোদের আলোয় ঝলমল করে ওঠে পাহাড়চূড়া। এরই মধ্যে সাদা রঙের নান্দনিক স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে একটি মসজিদ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাহাড়ের বুকে সাদা কোনো চিত্রকর্ম। সাজেকের রুইলুইপাড়ার এই দারুস সালাম জামে মসজিদ এখন শুধু ধর্মপ্রাণ মুসলমানদের নামাজের স্থান নয়, পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণ।
পাহাড়ি জনপদ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। মেঘ-পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে প্রতিবছর এখানে ভিড় করেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। তাদের মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের দাবি ছিল, সাজেকে এমন একটি মসজিদ থাকা, যেখানে বেড়াতে এসে নিয়মিত নামাজ আদায় করা যাবে।
পর্যটকদের সেই চাহিদার কথা বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয় দারুস সালাম জামে মসজিদ। বর্তমানে মসজিদটি নামাজ আদায়ের পাশাপাশি সাজেকের নান্দনিক স্থাপত্যেরও একটি পরিচিত প্রতীক হয়ে উঠেছে।
মসজিদের সাদা স্থাপত্য আর চারপাশের সবুজ পাহাড়ের দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন বিভিন্ন ধর্মের পর্যটক। কেউ স্থাপত্য দেখেন, কেউ মুঠোফোনে ছবি তোলেন, কেউবা সেলফিতে ধরে রাখেন সাজেক ভ্রমণের স্মৃতি। আর পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাহাড়চূড়ায় ভেসে আসে আজানের ধ্বনি।

রংপুর থেকে সাজেকে বেড়াতে আসা পর্যটক আব্দুল কাদের বলেন, “পাহাড়ের চূড়ায় এত সুন্দর একটি মসজিদ দেখে মনে প্রশান্তি পেয়েছি। মসজিদের স্থাপত্যশৈলী আমাকে মুগ্ধ করেছে। সাজেকে পৌঁছেই এখানে এসে জোহরের নামাজ আদায় করেছি। কয়েকদিন থাকব, তাই নামাজ পড়তে আর সমস্যা হবে না।”
ঢাকার পর্যটক আনিস মাহমুদ বলেন, “আগে সাজেকে এলে হোটেলে নামাজ আদায় করতে হতো। কয়েক বছর আগে এখানে জুমার মসজিদ নির্মাণ হওয়ায় এখন জুমার নামাজও আদায় করতে পারছি। একজন মুসলমান হিসেবে বিষয়টি ভালো লাগছে। পাশাপাশি মসজিদের সৌন্দর্যও মুগ্ধ করেছে।”
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সাজেকের রুইলুইপাড়ায় হ্যালিপ্যাডের পাশে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন ২৪ পদাতিক চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে নির্মিত মসজিদটির নাম দেওয়া হয় ‘দারুস সালাম জামে মসজিদ’।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৭০০ ফুট উচ্চতায় এক একর জায়গার ওপর নির্মিত মসজিদটির আয়তন ৫ হাজার ২৬৫ বর্গফুট। এতে রয়েছে চারটি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার। পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৬৫ ফুট এবং উত্তর-দক্ষিণে প্রস্থ ৮১ ফুট। চারতলা ভিত্তির ওপর নির্মিত মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৭৮৮ টাকা। নির্মাণকাজ শেষ করতে সময় লেগেছে প্রায় দুই বছর।
দারুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জহির বলেন, “মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও জামাত হয়। পাশাপাশি এখানে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন অসংখ্য মুসল্লি। রমজান মাসে খতমে তারাবির নামাজও অনুষ্ঠিত হয়।”
তিনি জানান, ২০২২ সালের প্রথম রমজানে এশা ও খতমে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে নিয়মিত সালাতের সূচনা হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাজেকে বেড়াতে আসা পর্যটকরাও এখানে নামাজ আদায় করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জাফর আলম বলেন, “সেনাবাহিনীর বাঘাইহাট জোন মসজিদটির তত্ত্বাবধান করে। তারা অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করে। এছাড়া স্থানীয় হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটকদের দান-অনুদানে মসজিদের বিভিন্ন খরচ মেটানো হয়।”
তবে পাহাড়চূড়ায় মসজিদ হওয়ায় রয়েছে পানি সংকট। জাফর আলম বলেন, “ওজুসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য পানি কিনে আনতে হয়। প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার লিটার পানি প্রয়োজন হয়। সবার সহযোগিতায় এই ব্যয় মেটানো সম্ভব হচ্ছে।
সবুজ পাহাড়, মেঘ আর সাদা স্থাপত্য—এই তিনের মেলবন্ধনে সাজেকের দারুস সালাম জামে মসজিদ এখন ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি পর্যটকদের কাছেও এক অনন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। পাহাড়চূড়ায় ভেসে আসা আজানের ধ্বনি যেন সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যোগ করেছে ভিন্ন এক আবহ।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি


