রাতের ঘুম হারাম করে যেসব খাবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫১ ১২ অক্টোবর ২০১৯
পর্যাপ্ত ঘুম মনে প্রশান্তি আনে। শরীরের ক্লান্তি দূর করে। মেজাজ প্রফুল্ল করে। সর্বোপরি, পরের দিনের কাজ স্বাচ্ছন্দে করতে সহায়তা করে। আর ভালো ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। সেই সঙ্গে শরীর খারাপ করে। প্রতিদিন অন্তত ছয়-সাত ঘণ্টা গভীর ঘুম ভীষণ জরুরি। এর ব্যত্য ঘটলে আপনি দ্রুত অসুস্থ হয়ে পড়বেন।
কিন্তু চাইলেই সবসময় নির্বিঘ্নে ঘুম হয় না। ঘড়ির কাঁটা এগিয়ে চলে অথচ দু’চোখের পাতা এক হয় না। বিছানায় এপাশ ওপাশ করে ঘুমহীন রাত কাটে। বিনিদ্র রজনীর ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। একে অপরের সঙ্গে যোগাযোগ ও আচার-আচরণে সমস্যা হয়।
এজন্য অনেকটাই দায়ী আপনার প্রতিদিনের খাবার। হয়তো আপনি মনের অজান্তেই এসব খাবার খাচ্ছেন, যা দূর থেকেই ঘুমকে বিদায় করে দিচ্ছে, আপনার কাছেও ঘেঁষতে দিচ্ছে না।
তাই খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হোন। বিশেষ করে রাতের খাবারটা যেন ঘুমের সহায়ক হয়, সেদিকে নজর রাখুন। চলুন জেনে নেয়া যাক, কোন খাবারগুলো আপনার ঘুম না আসার জন্য দায়ী-
অতিরিক্ত মশলাযুক্ত খাবার: অনেকে বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করেন। এ খাবার দ্রুত হজম হয় না। গ্যাসের উদ্রেক ঘটায়। তাই নির্বিঘ্ন ঘুম চাইলে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
গ্রিন টি: এতদিন গ্রিন টি এর নানা উপকারের কথা শুনেছেন। এবার শুনুন এর একটি অপকারী দিক। ঘুমের আগে এক কাপ গ্রিন টি খেলে রাতটাই মাটি হয়ে যাবে আপনার। সেই রাতে আপনাকে না ঘুমিয়েই কাটাতে হবে। এজন্য দায়ী গ্রিন টিতে থাকা রাসায়নিক উপাদান। তাই রাতে গ্রিন টি খাওয়া থেকে বিরত থাকুন।
কফি: কফির রয়েছে অসংখ্য উপকারিতা। এক মগ গরম কফি মুহূর্তেই আপনার মাথাব্যথা দূর করে দিতে পারে। তবে ঘুমে আগে বা সারাদিন অতিরিক্ত কফি খেলে তা আপনার ঘুমের বারোটা বাজাবে। এর অ্যাসিডিক উপাদান আপনার মস্তিষ্ককে সজাগ রেখে ঘুম তাড়িয়ে দেবে।
ফাস্টফুড: ফাস্টফুড দ্রুত ক্ষুধা মেটায়। তবে কখনই এটি শরীরের জন্য উপকারী নয়। উচ্চ চর্বিযুক্ত এসব খাবার পেটে এসিড তৈরি করে। পাশাপাশি শরীরে জ্বালাপোড়ার কারণ হয়ে দাঁড়ায়। যা ঘুম না আসার জন্য দায়ী। তাই ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করুন।
কোমল পানীয়: পেপসি, কোক, আরসি, সেভেনআপ, মজো নামে কোমল হলেও এর কাজ ঠিক তা নয়। এটি পেটে যাওয়া মানেই তা শরীরের কোনো না কোনো ক্ষতি করবেই। এটি আমাদের রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। কোমল পানীয়র অতিরিক্ত চিনি এবং গ্যাসীয় কম্পাউন্ড ঘুমের সাইকেল এবং উদ্রেক করা হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত করে।
আইসক্রিম: আইসক্রিম খেতে কে না ভালোবাসে! কিন্তু এ খাদ্যটিও আপনার ঘুম তাড়াতে যথেষ্ট। এতে হাই ফ্যাট আর প্রচুর চিনি থাকে। সহজে হজম হয় না। ওজন বৃদ্ধিরও কারণ এটি। তাই ঘুমাতে যাওয়ার আগে আইসক্রিম বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন।
চকলেট: ঘুমের আগে চকলেট একদমই নয়। আইসক্রিমের মতো এটিটও ঘুমের জন্য ক্ষতিকর। ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে। তাই নিদ্রার আগে এটি খেলে ঘুমে বিলম্ব ঘটে।
চিনি: বিভিন্ন রকম খাবারে প্রসেস করা চিনি থাকে, তা রক্তে মিশে দ্রুত শক্তি সরবরাহ করে। তবে এর কার্যকারিতাও খুব দ্রুত শেষ হয়। যে কারণে রাতে ঘুম ভেঙে যায়।
মিষ্টি: খাওয়ার পরে পাতে একটু মিষ্টি না হলে কি চলে! এ অভ্যাস দুপুর পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি রাতেও এমন অভ্যাস থাকে তাহলে তা আজই বাদ দিন। কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরে শিথিলতা আসে, ওজনও বাড়ে দ্রুত। আর ঘুম? তাকে তাড়িয়েই ছাড়ে!
নিয়মিত সুনিদ্রা চাইলে এগুলো অন্তত রাতের খাবারের তালিকা থেকে সরান। পরিমিত পুষ্টিকর খাবার খান। আর তাতেই আপনার ঘুম ভালো হবে। মেজাজও থাকবে ঝরঝরে। আরেকটি কথা, ঘুমাতে যাওয়ার অন্তত দুই-তিন ঘণ্টা আগেই রাতের খাবারটা সেরে নিন। এটিও আপনার ঘুমকে সুন্দর করবে।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















